এক্সপ্লোর

East Central Railway Recruitment: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন পদে নিয়োগ হবে?

Jobs And Recruitments: জানা গিয়েছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ডিভিশন/ইউনিটে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিসদের।

East Central Railway Recruitment: কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেল বিভাগে। এবার নিয়োগ হতে চলেছে পূর্ব-মধ্য রেলওয়েতে (East Central Railway)। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্ট সেন্ট্রাল রেলওয়ের (Railway Recruitment Cell ECR) তরফে জানানো হয়েছে যে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। মোট ১৮৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ডিভিশন/ইউনিটে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিসদের। দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন, মুঘরলসরাই ডিভিশন, সমস্তিপুর ডিভিশন, প্ল্যাট ডিপো/মুঘলসরাই, মেকানিক্যাল ওয়ার্কশপ/সমস্তিপুর এবং ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ/হারনউত- এইসব জায়গায় নিয়োগ করা হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা তার সমতুল্য কিছুতে পাশ করতে হবে। এছাড়াও আইটিআই থেকে পাশ (in relevant trade) করতে হবে আবেদনকারীদের। 

আবেদনকারীদের বয়স কত হতে হবে
 
১৫ থেকে ২৪ বছর বয়সীরা এই অ্যাপ্রেন্টিস পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড়ও রয়েছে সংরক্ষিত শ্রেণি এবং নির্দিষ্ট কিছু ক্যাটেগরির প্রার্থীদের জন্য। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে

মেরিট লিস্ট বা মেধা তালিকার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই চাকরির জন্য বেছে নেওয়া হবে। এই তালিকা তৈরি হবে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাকাডেমিক্সের পারফরম্যান্সের ভিত্তিতে। এছাড়াও থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা। কবে পরীক্ষা হবে এবং তারপরে কবেই বা ইন্টারভিউ হবে সেই সব পরে বিশদে জানানো হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত ধার্য করা হয়েছে
 
অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আবেদনকারীদের। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। অন্য কোনও অপশন থাকলে তার মাধ্যমেও দেওয়া যাবে টাকা। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 
 
কীভাবে আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা
 
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrcer.gov.in - এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা। অন্য কোনও ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিলে তা গ্রাহ্য করা হবে না। উল্লিখিত ওয়েবসাইটেই এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন আবেদনকারীরা।  
 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
Success Story: হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget