এক্সপ্লোর

IAF Agniveervayu Recruitment 2025: অগ্নিবীরবায়ু নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা, শুরু রেজিস্ট্রেশন, কারা আবেদন করতে পারবেন ?

Job News: আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৫। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষা হবে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ।

IAF Agniveervayu Recruitment 2025: ভারতীয় বায়ুসেনা অগ্নিবীরবায়ু পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ভারতীয় বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in - এখানে গিয়ে। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৫। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষা হবে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ। ভারতীয় বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে। 

কারা আবেদন করতে পারবেন 

বিজ্ঞানভিত্তিক বিষয়- আবেদনকারীকে ইন্টারমিডিয়েট/১২ ক্লাস/সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অঙ্ক, পদার্থবিদ্যা, ইংরেজি বিষয় হিসেবে থাকতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল অনুমোদিত এডুকেশন বোর্ড থেকে। নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে মোট এবং আলাদা করে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে ইংরেজিতে। 

অথবা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্ড পাশ করতে হবে। মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি- এইসব বিষয়ে হতে হবে ডিপ্লোমা ডিগ্রি। কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল অনুমোদিতে পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে ৩ বছরের ডিপ্লোমা কোর্স। এক্ষেত্রেই এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর এবং ৫০ শতাংশ নম্বর ইংরেজিতে থাকতে হবে। যদি ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় না থাকে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কিংবা ম্যাট্রিকুলেশনে থাকা ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং সেটি গ্রাহ্য করা হবে। 

অথবা ২ বছরের ভোকেশনাল কোর্স করতে হবে নন-ভোকেশনাল বিষয়ের উপর, যেমন- পদার্থবিদ্যা এবং গণিত। এক্ষেত্রে কেন্দ্র, রাজ, কেন্দ্রশাসিত অঞ্চল অনুমোদিতে এডুকেশন বোর্ড থেকে কোর্স করতে হবে। এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ভোকেশনাল কোর্সে ইংরেজি না থাকলে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কিংবা ম্যাট্রিকুলেশনে থাকা ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং সেটি গ্রাহ্য করা হবে। 

অন্যান্য বিষয় (বিজ্ঞান ছাড়া) - আবেদনকারীকে ইন্টারমিডিয়েট/১২ ক্লাস/সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনও স্ট্রিম/বিষয়ে পড়াশোনা করলেই হবে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল অনুমোদিত এডুকেশন বোর্ড থেকে। এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। 

অথবা ২ বছরের ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ হতে হবে এমন এডুকেশন বোর্ড থেকে যা কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল অনুমোদিত। এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ভোকেশনাল কোর্সে ইংরেজি না থাকলে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কিংবা ম্যাট্রিকুলেশনে থাকা ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং সেটি গ্রাহ্য করা হবে। 

আবেদনকারীদের জন্ম ২ জুলাই, ২০০৫ থেকে ২ জানুয়ারি, ২০০৯- এর মধ্যে হতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget