India Post Recruitment : পরীক্ষা দিতে হবে না, ২৫ হাজারের বেশি গ্রামীণ ডাক সেবক নিচ্ছে ইন্ডিয়া পোস্ট
India Post Jobs: জেনে নিন আবেদনের প্রক্রিয়া, ফি ও যোগ্যতার বিষয়ে। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ।

India Post Jobs: প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট (India Post Recruitment)। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান, তাহলে জেনে নিন আবেদনের প্রক্রিয়া, ফি ও যোগ্যতার বিষয়ে। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ।
কোন কোন পদে হচ্ছে নিয়োগ
ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্য়াসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক পদে হচ্ছে নিয়োগ। আগামী ৩১ অগাস্ট থেকে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কেবল ক্লাস টেনের মেধার ভিত্তিতে হবে এই নিয়োগ। এই ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে না চাকরিপ্রার্থীকে।
জেনে নিন এর সব গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৩১ অগাস্ট থেকে। ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই রেজিস্ট্রেশন করা যাবে। মনে রাখবনে, ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের বিকেল ৫টার মধ্যে এই আবেদনের ফর্ম জমা দিতে হবে। এই পুরো আবদনের প্রক্রিয়া অনলাইনে হবে। এই সরকারি চাকরিতে আবেদনের জন্য আপনাকে indiapostgdsonline.gov.in-এ যেতে হবে।
কীভাবে আবেদন করবেন
১ প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে।
২ এখানে হোমপেজে আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
৩ এই পর্বে আপনাকে মোবাইল নম্বর, ইমেল আইডি ছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সংগ্রহ করুন।
৪ এবার এই তথ্য় দিয়ে অনলাইনের আবেদন ফর্মে ঢুকে যান।
৫ এখানে আপনার ব্যক্তিগত তথ্য, নিজের পোস্টাল সার্কেল ছাড়াও ক্লাস টেনের রেজাল্টের বিবরণ জমা দিন।
৬ আপানাকে এখানে নিজের ফটো ও স্বাক্ষর করতে হবে।
৭ আপনার বিভাগ অনুযায়ী এখানে আবেদনের ফি জমা দিন।
৮ এখানে সব বিস্তারিত বিবরণ লিখে চূড়ান্ত যাচাইয়ের জন্য জমা দিন।
৯ শেষে কমফারমেশন পেজ সেভ করে ডাউনলোড করে রাখুন। এটি আপনার প্রামাণ্য নথি হিসেবে থেকে যাবে ।
কাদের কত আবেদনের ফি লাগবে
এই পদে আবেদনের জন্য General/OBC/EWS-এর জন্য ১০০ টাকা ফি লাগবে। বাকি SC/ST/PwD ও মহিলাদের জন্য আবেদনের জন্য কোনও টাকা লাগবে না।
কীভাবে ছবি ও স্বাক্ষর জমা দেবেন
এখানে JPG/JPEG ফরম্যাটে ফটো জমা দিতে হবে। সেই ক্ষেত্রে ২০-৫০ কেবির মধ্যে ফাইল হতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে JPG/JPEG ১০-২০ কেবির ফাইল হতে হবে।
আরও পড়ুন : এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে
Education Loan Information:
Calculate Education Loan EMI






















