এক্সপ্লোর

Recruitment News: ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ পদে চাকরি, কী যোগ্যতা ? কীভাবে আবেদন ?

Indian Bank Recruitment: ইন্ডিয়ান ব্যাঙ্কের শিক্ষানবিশ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিগত ১০ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন। এই পদের জন্য আবেদন করার শেষ দিন আগামী ৩১ জুলাই।

Indian Bank Recruitment: আপনি কি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাঙ্কে চাকরি করতে চাইছেন ? তাহলে এই সুযোগ শুধু আপনারই জন্য। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান ব্যাঙ্কে সম্প্রতি ১৫০০ শিক্ষানবিশ (Indian Bank Recruitment) পদে লোক নেওয়া হবে। আর এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এখানে এই নিয়োগের মাধ্যমে শুধু যে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা, তা নয়, বরং দক্ষতার ভিত্তিতে কাজের সুযোগও (Recruitment News) পাবেন তারা। দেখে নিন কীভাবে এই পদের জন্য আবেদন করবেন এবং কী যোগ্যতাই বা লাগবে আবেদনকারী প্রার্থীদের।

আবেদনের শেষ দিন কবে

ইন্ডিয়ান ব্যাঙ্কের শিক্ষানবিশ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিগত ১০ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন। এই পদের জন্য আবেদন করার শেষ দিন আগামী ৩১ জুলাই। এই সময়ের মধ্যেই নির্ধারিত নিয়ম মেনে এই পদে আবেদন করতে হবে।

এভাবে আবেদন করতে হবে

ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য অনলাইনে এই আবেদনের ফর্ম পূরণ করতে হবে। এর জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-এ যেতে হবে আপনাকে। এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকেই চাইলে শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পারেন। আরও আপডেট জানতে এই ওয়েবসাইটেই নজর রাখতে হবে আপনাকে।

কারা পারবেন আবেদন করতে

এসব পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আরও যে সমস্ত যোগ্যতা লাগবে তা ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে, দেখে নিতে হবে আগ্রহী প্রার্থীদের।

আবেদনের ফি কত দিতে হবে

ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এই ফি মূলত অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

কীভাবে হবে এই নির্বাচন

প্রাথমিকভাবে এই শিক্ষানবিশ পদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে নথি যাচাই এবং মেডিকেল টেস্ট। এর মাধ্যমে এই পদগুলি পূরণ করা হবে। যারা এক ধাপে উত্তীর্ণ হবেন, তাদেরকেই কেবল পরের ধাপের জন্য নির্বাচন করা হবে। সমস্ত ধাপে উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য নির্বাচিত হবেন।

আরও পড়ুন: Success Story: পৌরোহিত্যই প্রথা পরিবারের, প্রথা ভেঙে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে প্রথম শিবম- কীভাবে এল সাফল্য ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget