এক্সপ্লোর

Success Story: ৬০ জনের সামনে অপমান, চাকরি ছেড়ে UPSC-র লড়াই! দারিদ্র্য, ব্যর্থতার পাহাড় পেরিয়ে IPS অফিসার উদয় কৃষ্ণ রেড্ডি

জীবনে অপমান অনেককে ভেঙে দেয়। কিন্তু কেউ কেউ সেই অপমানকেই সাফল্যের জ্বালানি বানান। অন্ধ্রপ্রদেশের উদয় কৃষ্ণ রেড্ডির গল্প তেমনই এক অনুপ্রেরণার কাহিনি

কলকাতা: জীবনের শুরুটাই ছিল সংগ্রামে ভরা। ছোটবেলাতেই হারিয়েছিলেন বাবা-মাকে। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। অনেক সময় দু'বেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ত। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে আজ তিনি একজন সফল IPS অফিসার। তাঁর নাম উদয় কৃষ্ণ রেড্ডি (Uday Krishna Reddy। জীবনে অপমান অনেককে ভেঙে দেয়। কিন্তু কেউ কেউ সেই অপমানকেই সাফল্যের জ্বালানি বানান। অন্ধ্রপ্রদেশের উদয় কৃষ্ণ রেড্ডির গল্প তেমনই এক অনুপ্রেরণার কাহিনি। তাঁর জীবনকাহিনি প্রমাণ করে, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনও বাধাই শেষ কথা নয়।      

ছোটবেলাতেই হারান বাবা-মাকে

উদয় কৃষ্ণ রেড্ডির জীবন শুরু থেকেই সংগ্রামের। এরপর ঠাকুমার কাছেই বড় হয়ে ওঠেন। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ঠাকুমা সবজি বিক্রি করে সংসার চালাতেন। সরকারি তেলুগু মাধ্যম স্কুলে পড়াশোনা করেন উদয়। ছোটবেলা থেকেই প্রশাসনিক অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু আর্থিক বাস্তবতা সেই স্বপ্নকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও তিনি কখনও স্বপ্ন দেখা বন্ধ করেননি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। আর সেই আগ্রহই তাঁকে ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।

কলেজের পড়াশোনা শেষ করে তিনি সিদ্ধান্ত নেন দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC সিভিল সার্ভিসে বসবেন। কিন্তু প্রথমবারেই সাফল্য আসেনি। ব্যর্থতার মুখ দেখতে হয়েছে। অনেকেই যেখানে হাল ছেড়ে দেন, সেখানে উদয় নিজের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেন। প্রতিদিন দীর্ঘ সময় পড়াশোনা, নিয়মিত মক টেস্ট এবং আত্মবিশ্বাস ধরে রাখার মাধ্যমে তিনি নিজেকে আরও শক্তিশালী করে তোলেন।

আরও পড়ুন, ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, চোখের কম দৃষ্টির জন্য একাধিক পরীক্ষায় ব্যর্থ, কটূক্তি শুনেছিলেন মা, লড়াই করে IPS হয়ে সাফল্যর শিখরে নবনীত

পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে মাত্র ১৯ বছর বয়সে অন্ধ্রপ্রদেশ পুলিশের কনস্টেবল পদে যোগ দেন উদয়। ২০১৩ সালে চাকরিতে প্রবেশের সময় তিনি নিজের ব্যাচের সবচেয়ে কম বয়সি সদস্যদের একজন ছিলেন। চাকরির পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্নই একসময় তাঁর জীবনে বড় বাধার কারণ হয়ে দাঁড়ায়।

স্বপ্ন দেখার ‘অপরাধে’ অপমান

উদয়ের দাবি, তাঁর UPSC প্রস্তুতির খবর জানার পর থেকেই এক সার্কল ইন্সপেক্টর তাঁকে নানা ভাবে হেনস্থা করতে শুরু করেন। কখনও প্রকাশ্যে কটাক্ষ, কখনও পরীক্ষার দিন ইচ্ছাকৃত ডিউটি দিয়ে বাধা সৃষ্টি— নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁকে। একবার রাজামুন্দ্রিতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসার কথা থাকলেও তাঁকে রাতভর সেন্ট্রি ডিউটিতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০১৮ সালের ১০ আগস্ট। একটি পুলিশ ড্রিলে কিছুটা দেরি করে পৌঁছনোর কারণে প্রায় ৬০ জন পুলিশকর্মীর সামনে তাঁকে অপমান করেন ওই আধিকারিক। উদয়ের কথায়, তাঁকে বলা হয়েছিল, “তুমি কনস্টেবল, IAS-IPS হওয়ার স্বপ্ন দেখো না।” এই অপমানই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অপমানের পর সেদিনই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন উদয়। যদিও তাঁর পদত্যাগপত্র প্রথমে গ্রহণ করা হয়নি। পরে ছুটি নিয়ে পূর্ণ সময় UPSC প্রস্তুতিতে মন দেন।

অবশেষে কঠোর পরিশ্রমের ফল মেলে। UPSC পরীক্ষায় সফল হয়ে তিনি IPS পদে নির্বাচিত হন। দারিদ্র্য, পারিবারিক শোক এবং একাধিক বাধা সত্ত্বেও তাঁর এই সাফল্য আজ হাজার হাজার পরীক্ষার্থীর কাছে অনুপ্রেরণা। দীর্ঘ সংগ্রামের পর ২০২৩ সালের UPSC Civil Services Examination-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৭৮০ অর্জন করেন উদয় কৃষ্ণ রেড্ডি। কিন্তু তিনি তাতেই থেমে থাকেননি। আরও ভালো র‍্যাঙ্কের জন্য আবার পরীক্ষায় বসেন। ২০২৪ সালের UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৩৫০ অর্জন করেন। সেই র‍্যাঙ্কের ভিত্তিতে IPS ক্যাডার পাওয়ার পথ প্রশস্ত হয় তাঁর।

উদয় কৃষ্ণ রেড্ডির গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, লক্ষ্য যদি স্পষ্ট থাকে এবং পরিশ্রমে কোনও খামতি না থাকে, তাহলে সাফল্য একদিন না একদিন আসবেই। ব্যর্থতা শেষ নয়, বরং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ মাত্র।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget