এক্সপ্লোর

Jadavpur University Opens: ৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কাজের দিন সচল থাকবে সব অফিস, শাখা, বিভাগ, স্কুল ও লাইব্রেরি

সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন। বিজ্ঞপ্তিটি দিয়েছেন রেজিস্ট্রার।

কলকাতা: করোনা অতিমারীর  পর থেকে বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা। বন্ধ প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা হচ্ছে শুধু অনলাইনে। পরীক্ষাও নেওয়া হচ্ছে অনলাইনে বাড়িতে বসে। সরকার, প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ আবহে যাবতীয় নিয়মবিধি মেনেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে, স্বাভাবিক পঠনপাঠন শুরু করার ভরসা পাচ্ছে না, পাছে সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে মারাত্মক চেহারা নেয়, এই ভয়ে।  মাঝে দেশের কয়েকটি রাজ্যে স্কুল খুললেও সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার বন্ধ করে দিতে হয়েছে। পিছিয়ে গিয়েছে রাজ্যের আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। সামগ্রিক ভাবেই শিক্ষাক্ষেত্রে শেষ পর্যন্ত কবে স্বাভাবিক পরিস্থিতি আবার দেখা যাবে, তা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়েছে। তবে এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ তথা দেশের  অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ৪ জানুয়ারি থেকে তাদের দরজা খুলছে।  বিশ্ববিদ্যালয়ের সব অফিস, শাখা, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। সমস্ত কাজের দিন সব বিভাগ সচল থাকবে। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে  ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন। বিজ্ঞপ্তিটি দিয়েছেন রেজিস্ট্রার। তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা নেই। প্রসঙ্গত, কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যেই দাবি তুলেছে, যাবতীয় করোনাবিধি মেনেই সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। সেই দাবিই পূরণের পথে পদক্ষেপ করল যাদবপুর কর্তৃপক্ষ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Diploma Courses: দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
Third Language Mandatory in CBSE: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
Success Story: ১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget