এক্সপ্লোর

JNU: ক্যাম্পাসে মদ্যপান ও ধূমপান, বহিরাগতকে নিয়ে আসা; ২ ছাত্রকে ১.৭৯ লক্ষ টাকা জরিমানা করল এই বিশ্ববিদ্যালয়

JNU Fines Two Students: দুই ছাত্রের হস্টেলের ঘরে ১২ জন অপরিচিত বহিরাগতকে দেখা গিয়েছে এবং তারা সেই ছাত্রদের অনুপস্থিতিতে ঘরে মদ্যপান করে হস্টেল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

Jawaharlal Neheru University: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সম্প্রতি দুজন আবাসিক ছাত্রকে জরিমানা করেছে। ক্যাম্পাসে এবং হস্টেলের ঘরে বহিরাগতদের নিয়ে আসা, মদ্যপান, হুক্কা খাওয়া এবং আরও অনেক নিয়ম লঙ্ঘনের অপরাধে দু'জনকে একত্রে ১.৭৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে এই জরিমানার টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এই দুই ছাত্রকে। ৮ জানুয়ারি বিশ্ববদ্যালয়ের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মর্মে।

প্রথম বিজ্ঞপ্তিতে লেখা আছে, সেই দুই ছাত্রের হস্টেলের ঘরে ১২ জন অপরিচিত বহিরাগতকে দেখা গিয়েছে এবং তারা সেই ছাত্রদের অনুপস্থিতিতে ঘরে মদ্যপান করে হস্টেল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর এই ঘটনা গুরুতরভাবে হস্টেলের আইনবিরোধী। সেই ছাত্রের উপরে ৮০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়। একইসঙ্গে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয় বহিরাগতদের ঢুকতে দেওয়ার অপরাধে, মদ্যপানের জন্য ২ হাজার টাকা, ইন্ডাকশন স্টোভ ও হিটার ঘরে রাখার জন্য ৬ হাজার টাকা, হুক্কা খাওয়ার জন্য ২ হাজার টাকা, অশালীন উগ্র আচরণ, হস্টেলকর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও বিশৃঙ্খলা তৈরি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে সেই দুই ছাত্রের উপরে।

দ্বিতীয় আরেকটি নোটিশে বলা হয়েছে, গত বছর ২২ ডিসেম্বর এবং এই বছর ৫ জানুয়ারি বহু বহিরাগত এই হস্টেলের ঘরে উপস্থিত ছিল। সেখানে মদ্যপানও করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। সেই সময় ওয়ার্ডেন কমিটি ও নিরাপত্তারক্ষীরা ঘর খোলার চেষ্টা করলেও ভিতর থেকে সেই দুই ছাত্রের কেউই ঘর খোলেনি। অন্য আরেকটি ছাত্রকে তাই মোট ৯৯০০০ টাকা জরিমানা করা হয়েছে, এর মধ্যে বহিরাগতকে জায়গা দেওয়ার জন্য ৮৫ হাজার টাকা, মদ্যপানের জন্য ২ হাজার টাকা, হুক্কা খাওয়ার জন্য ২ হাজার টাকা, অশালীন উগ্র ব্যবহারের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই জরিমানা জমা করতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে। হস্টেল থেকেও তাদের বের করে দেওয়া হতে পারে। যদিও সুতলেজ হস্টেলের প্রাক্তন সভাপতি কুণাল কুমার এই অপরাধের জন্য বিপুল অঙ্কের জরিমানা নেওয়াকে তোলাবাজি বলে অভিহিত করেছেন। তিনি দাবি তুলেছেন, 'যে বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার ফি মাত্র ২০০ টাকা, সেখানে ছাত্রের অপরাধের জন্য দেড় লাখ টাকারও বেশি জরিমানা করা হচ্ছে। এর পিছনে মূল কারণ সেই দুই ছাত্র এবিভিপি সংগঠনকে সমর্থন করে না'। এই বিষয়ে যদিও হস্টেলের ওয়ার্ডেন এখনও কিছু জানাননি।

আরও পড়ুন: Job News: এই সেক্টরগুলিতে ১৭ কোটি চাকরি হবে আগামী ৫ বছরে, কী জানাল সমীক্ষা ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget