এক্সপ্লোর

Job News : পূর্ব-মধ্য রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে, শূন্যপদ কত

Jobs And Recruitments : মোট শূন্যপদের সংখ্যা ১১৪৯টি। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। 

Job News : ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ecr.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৪৯টি। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। 

কারা আবেদন করতে পারবেন, দেখে নিন (আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা) 

আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০+২ পরীক্ষার সিস্টেমে দশম শ্রেণি কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগ্রিগেটে আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একটি অনুমোদনপ্রাপ্ত স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছেন, তার ডিগ্রি থাকতে হবে আইটিআই থেকে।  

আবেদনকারীদের বয়স ১৫ বছরের কম হওয়া চলবে না। ১৫ বছর পূর্ণ করলে তারপরেই আবেদন করা যাবে। আর ২৪ বছর বয়স হওয়ার আগে আবেদন করা যাবে। ২৪ পূর্ণ করে ফেললে আবেদন করা যাবে না। দু'ক্ষেত্রেই ২৫/১০/২০২৫ অনুসারে বয়সের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা দেখা হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন 

আবেদনকারীদের জন্য একটি মেধাতালিকা তৈরি করা হবে। এই মেধাতালিকা তৈরি হবে আবেদনকারী দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছেন এবং আইটিআই পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর, দুটোকেই সমান মান্যতা দেওয়া হবে মেধাতালিকা তৈরির ক্ষেত্রে। দশম শ্রেণির ক্ষেত্রে এগ্রিগেটে কিন্তু ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলাদের আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না। অন্যদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের জন্য ট্রানজাকশন চার্জ থাকলে সেটা আবেদনকারীদের দিতে হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget