এক্সপ্লোর

NABARD Recruitment: অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে NABARD, শূন্যপদ কত?

Jobs And Recruitments: যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নাবার্ডের (NABARD) অফিশিয়াল ওয়েবসাইট nabard.org- এর মাধ্যমে নিয়োগ করা যাবে। 

NABARD Recruitment: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) অর্থাৎ নাবার্ডে (NABARD) রয়েছে চাকরির সুযোগ। গ্রেড 'এ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাবার্ডের (NABARD) তরফে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নাবার্ডের (NABARD) অফিশিয়াল ওয়েবসাইট nabard.org- এর মাধ্যমে নিয়োগ করা যাবে। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ নভেম্বর থেকে। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগের মাধ্যমে ৯১টি শূন্যপদ পূরণ করবে নাবার্ড কর্তৃপক্ষ। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে নাবার্ড। 

উল্লেখ্যযোগ্য কয়েকটি তারিখ 

  • রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮ নভেম্বর 
  • রেজিস্ট্রেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত 
  • প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর 
  • দ্বিতীয় পর্যায়ের মেন পরীক্ষা হবে ২৫ জানুয়ারি, ২০২৬ 
 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে 

  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (RDBS) - ৮৫ 
  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (লিগাল) - ২ 
  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি) - ৪ 
 

আবেদনকারীদের বয়স কেমন হওয়া প্রয়োজন 

নাবার্ডের এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ০১/১১/২০২৫ অনুসারে। আবেদনকারীর জন্ম ২ নভেম্বর, ১৯৯৫- এর আগে হওয়া চলবে না। আবার ১ নভেম্বর ২০০৪- এর পরেও হওয়া চলবে না। 

 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে 

চারটি পর্যায়ে হবে পরীক্ষা। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর হবে মেন পরীক্ষা। এরপর থাকবে সাইকোমেট্রিক টেস্ট এবং তারপর ইন্টারভিউ রাউন্ড। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ২০০ নম্বরের। এই পরীক্ষা চলবে ২ ঘণ্টা ধরে। প্রশ্নপত্র তৈরি করা হবে হিন্দি এবং ইংরেজি ভাষায়। মেন পরীক্ষাও হবে ২০০ নম্বরের। এক্ষেত্রে আবার পেপার ১ এবং পেপার ২- এই ভাগ থাকবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ১৫০ টাকা। বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ৮৫০ টাকা। টাকা জমা দিতে হবে ডেবিট কার্ড (Rupay/Vias/Master Card/Maestro), ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়াও টাকা জমা দেওয়া যাবে আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে নাবার্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget