এক্সপ্লোর

Job News: ভারতীয় রেলে ফের নিয়োগ, এবার কোন পদে এবং কোন বিভাগে ? শূন্যপদই বা কত ?

North Western Railways: গত ১০ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা।

Job News: উত্তর-পশ্চিম রেলের (North Western Railways) তরফে শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনেই করতে হবে আবেদন। RRC Jaipur - এর অফিশিয়াল ওয়েবসাইট rrcjaipur.in - এ গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ১৭৯১টি শূন্যপদ রয়েছে। গত ১০ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে ১০ ডিসেম্বর পর্যন্ত। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে 

তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অন্যদিকে বাকি আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 

আবেদনকারীদের বয়স সর্বনিম্ন কত বছর এবং সর্বোচ্চ কত হওয়া প্রয়োজন 

উত্তর-পশ্চিম রেলের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ১০/১২/২০২৪ - এই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তার আগে আবেদনকারী ২৪ বছর বয়স পূর্ণ করে ফেললে চলবে না। 

রেলের এই চাকরির জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া জরুরি 

যিনি আবেদন করবেন তাঁকে অবশ্যই দশম শ্রেণি কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে। ১০+২ এডুকেশন সিস্টেমে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। আর ৫০ শতাংশ নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনও রাউন্ড অফ- এর বিষয় ধার্য হবে না। অর্থাৎ ধরুন কোনও আবেদন ৪৯.৭ শতাংশ নম্বর পেয়েছেন। সেটাকে ৫০ শতাংশ ধরা হবে না। দশমিকের পর ৫ বা তার বেশি সংখ্যা থাকলে সাধারণত রাউন্ড অফ করে নেওয়া হয়। তবে এক্ষেত্রে তা হবে না। এগ্রিগেটে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে তবেই আবেদন করা যাবে উত্তর পশ্চিম রেলের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য।

আবেদনকারীদের একটি স্বীকৃত এবং অনুমোদনপ্রাপ্ত বোর্ড থেকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটও পেতে হবে। এই সার্টিফিকেট National Council for Vocational Training (NCVT) / State Council for Vocational Training(SCVT) - এর দ্বারা স্বীকৃত হতে হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

মেধাতালিকা নির্মাণ করা হবে আবেদনকারীদের দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের শতাংশ এবং আইটিআই- এর নম্বরের ভিত্তিতে। এই দুই ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা। আর সেখান থেকেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে উত্তর পশ্চিম রেলের শিক্ষানবিশ পদে নিযুক্ত করার জন্য। 

আরও পড়ুন- ২০২৮ সালের মধ্যে ৩.৩৯ কোটি চাকরি হবে ভারতে, AI-এর সহায়তাতেই বাড়বে কাজের সুযোগ 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
Success Story: ২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget