এক্সপ্লোর

Job News: বিএসএফ- এ চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ কালই, শূন্যপদ কত?

BSF Recruitment: এখনও যাঁরা আবেদন করেননি, বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারেন। হাতে আর বেশি সময় নেই।

Job News: বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ নিয়োগ করতে চলেছে কনস্টেবল (জেনারেল ডিউটি) গ্রুপ সি পদে। আগামীকাল ৪ নভেম্বর, ২০২৫ আবেদনের শেষ দিন। এখনও যাঁরা আবেদন করেননি, বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারেন। হাতে আর বেশি সময় নেই। আগামীকালই বন্ধ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। তার আগে rectt.bsf.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়ে দিন। মোট শূন্যপদের সংখ্যা ৩১টি। ৪ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। 

অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে 

জেনারেল এবং ওবিসি ক্যাটেগরিতে থাকা আবেদনকারীদের ১৫৯ টাকা দিতে হবে। মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্য কোনও ভাবে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে না।               

বিএসএফ- এর চাকরির আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে একটি স্বীকৃত এবং অনুমোদিত বোর্ড থেকে। আবেদনের জন্য আবেদনকারীকে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে, যেমন- ঠিকানা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য- এইসব। স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। প্রথমে অস্থায়ী ভাবে নিয়োগ হবে। পরবর্তীতে তা স্থায়ী হতে পারে। খেলাধুলোয় ভাল এমন ব্যক্তি যাঁর মেধার প্রমাণ পাওয়া গিয়েছে, মেডেল জিতেছেন, কোনও পদ রয়েছে, খেলা সংক্রান্ত ইভেন্টে অংশ নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই স্পোর্টস কোটা কার্যকর হবে।            

গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মহিলা এবং পুরুষ, উভয়েই আবেদন জানাতে পারবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীদের। গ্রুপ সি- র আওতায় এই চাকরি রয়েছে নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল ক্যাটেগরিতে। প্রথমে অস্থায়ী ভাবে নিযুক্ত করা হলেও পরে স্থায়ী করা হবে বলে শোনা গিয়েছে। নির্বাচিত হওয়া প্রার্থীদের পোস্টিং ভারত কিংবা ভারতের বাইরেও হতে পারে BSF Act, 1968 এবং BSF Rules, 1969 অনুসারে।              

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget