এক্সপ্লোর

Job News: অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে ওএনজিসি, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন?

ONGC Recruitment: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ৬ নভেম্বর, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম তারিখ ০৬/১১/২০০১ থেকে ০৬/১১/২০০৭ - এর মধ্যে হতে হবে।

Job News: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ওএনজিসি আপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে তাঁদের। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইট ongcindia.com- এর সাহায্যে আবেদন করতে পারবেন যোগ্যরা। মোট শূন্যপদের সংখ্যা ২৬২৩টি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ অক্টোবর এবং তা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। ওএনজিসি কাদের এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত করবে তা প্রকাশ করবে আগামী ২৬ নভেম্বর। 

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ৬ নভেম্বর, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম তারিখ ০৬/১১/২০০১ থেকে ০৬/১১/২০০৭ - এর মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীরা এবং ২৪ বছরের বেশি বয়সীরা ওএনজিসি- র এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন না। 

আবেদনকারীদের মেধার ভিত্তিতে তৈরি হবে তালিকা। ওএনজিসি- র বিজ্ঞাপনে যে প্রবেশি পরীক্ষার কথা বলা হয়েছে, সেখানে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই তৈরা করা হবে মেধা তালিকা বা মেরিট লিস্ট। যদি ২ জন আবেদনকারী একই নম্বর পেয়ে থাকেন, তাহলে যাঁর বয়স বেশি তাঁকে আগে সুযোগ দেওয়া হবে। কোনও প্রার্থীকে সুযোগ দেওয়ার ব্যাপারে কোনও প্রকারের প্রভাব খাটানো যাবে না। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে ইস্ট-সেন্ট্রাল রেলওয়ে 

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ecr.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৪৯টি। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। আবেদনকারীদের বয়স ১৫ বছরের কম হওয়া চলবে না। ১৫ বছর পূর্ণ করলে তারপরেই আবেদন করা যাবে। আর ২৪ বছর বয়স হওয়ার আগে আবেদন করা যাবে। ২৪ পূর্ণ করে ফেললে আবেদন করা যাবে না। আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০+২ পরীক্ষার সিস্টেমে দশম শ্রেণি কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগ্রিগেটে আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একটি অনুমোদনপ্রাপ্ত স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছেন, তার ডিগ্রি থাকতে হবে আইটিআই থেকে।  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget