এক্সপ্লোর

Job News: কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?

NDMA Job: কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকে নিয়োগ চলছে। ডেপুটেশনের ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। ব্দেতন শুরু ৬৭,৭০০ টাকা থেকে। কারা আবেদন করতে পারবেন ?

NDMA Job: ভারতের কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রক তথা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ চলছে। গ্রুপ এ বিভাগে হবে এই নিয়োগ, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকলে সহজেই আবেদন করতে পারবেন আপনিও। শূন্যপদ কতগুলি, কীভাবেই বা আবেদন (NDMA Job) করবেন দেখে নিন সবিস্তারে।

শূন্যপদ

এনডিএমএ-তে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসার পদে লোক নেওয়া হচ্ছে। মূলত গ্রুপ এ বিভাগে কমিউনিকেশনস দফতরে কাজ। শূন্যপদ মাত্র ১টি। এই নিয়োগ যদিও স্থায়ী নয়, ডেপুটেশনের ভিত্তিতে নির্বাচিত প্রার্থী কাজ করবেন।

বয়সসীমা

এই পদে আবেদনের (NDMA Job) জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। তবে অবশ্যই এই আবেদনের সময়সীমার শেষদিনের মধ্যেই ঐ বয়স হতে হবে আবেদনকারীর।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশনস বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।

কাজের অভিজ্ঞতা

ডিফেন্স ফোর্স, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন বা টেলিকমিউনিকেশন বিভাগে আগে থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার প্রার্থীর, তবে এই কাজ মূলত কমিউনিকেশন নেটওয়ার্কের উপরেই অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তাছাড়া প্যারেন্ট ক্যাডারে কিংবা বিভাগে প্রার্থীকে কর্মরত থাকতে হবে। রেগুলার বেসিসে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। লেভেল ৯-এর বেতনক্রমে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করা দরকার প্রার্থীদের।

কাজের মেয়াদ

ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ (NDMA Job) হবে এই পদে। তবে এই ডেপুটেশনে আগে প্যারেন্ট ক্যাডারে কাজ করে থাকলে সব মিলিয়ে এই মেয়াদ যাতে কখনও ৫ বছর অতিক্রম না করে, তবেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ডেপুটেশনের নিয়ম-কানুন সময়ে সময়ে বদলায়, এর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখতে হবে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসার (কমিউনিকেশনস) পদে কাজের জন্য লেভেল ১১ অনুসারে বেতন পাবেন। অর্থাৎ প্রার্থীর বেতন ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা হবে।

কীভাবে আবেদন

NDMA-র ওয়েবইসাইটে যে আবেদনের (NDMA Job) প্রোফর্মা আছে সেটি বিশদে পূরণ করে সমস্ত নথি সহ নির্দিষ্ট উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন

জানুয়ারি মাসের ২৬ তারিখ এই আবেদন্দের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তারপর থেকে ৬০ দিন অর্থাৎ দু মাসের মধ্যে এই পদে আবেদনপত্র পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। অর্থাৎ ২৬ মার্চের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।

আরও পড়ুন: SECL Recruitment 2024: পরীক্ষা ছাড়াই SECL-এ ১৪২৫ পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget