এক্সপ্লোর

Class Nine Syllabus : নবম শ্রেণির বই থেকে বাদ ফরাসি ও রুশ বিপ্লব? বড় বদল NCERT-র পাঠ্যক্রমে

NCERT Syllabus : নবম শ্রেণির পাঠ্য বইতে ফের বড় পরিবর্তন। NCERT ক্লাস নাইনের সমাজবিজ্ঞান (social science) বই থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা : নবম শ্রেণির পাঠ্য বইতে ফের বড় পরিবর্তন। NCERT ক্লাস নাইনের সমাজবিজ্ঞান (social science) বই থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে প্রাচীন সভ্যতা, আদি মানব ইতিহাস ও ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানকে একত্রিত করে একটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে। যার নাম 'আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড'' (Understanding Society: India and Beyond)। এতে শিকার ও সংগ্রহ থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত মানব বিবর্তনের অধ্যায়কে  তুলে ধরা হয়েছে। এতে মেসোপটেমিয়া, হরপ্পা (সিন্ধু উপত্যকা), মিশরীয় সভ্যতা ও চীনা সভ্যতার পাশাপাশি সুমেরীয় সমাজের সেচ ব্যবস্থা, স্থাপত্য এবং সামাজিক সংগঠনসহ একাধিক বিষয় বিশদে বিবরণ রয়েছে। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এই চার বেদ সম্পর্কে বিস্তারিত পরিচয় করিয়ে দেয়।

“সামাজিক কাঠামো ও দৈনন্দিন জীবন”-এর (Social Structures and Everyday Life) একটি অধ্যায়ে বর্ণ ও জাতি ব্যবস্থার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে যে, আদি বৈদিক গ্রন্থগুলিতে কোনও কঠোর জন্মভিত্তিক সামাজিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়নি। সেই সময় মানুষের পেশা, ভৌগোলিক পরিকাঠামো, ভাষা ও আত্মীয়তার মতো বিষয়গুলোর মধ্যে দিয়ে সামাজিক পরিচয় গঠিত হতো।

আরও পড়ুন - বদলে যাবে সিলেবাস? ইতিহাস থেকে বাদ যাবে সিঙ্গুর আন্দোলন? বিকাশ ভবনের বৈঠকের পরেই বড় ইঙ্গিত!

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস বই থেকে সিঙ্গুর আন্দোলন-এর বিষয় বাদ পড়ে যাওয়ার বিষয় উঠে আসে। বিকাশ ভবনের একটি বৈঠকের পরেই এমন ইঙ্গিত পাওয়া যায়। সিলেবাস থেকে সিঙ্গুরের কারখানা বিরোধী আন্দোলনের অংশ বাদ দেওয়ার প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিঙ্গুরের ইতিহাস পড়ানোর ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'সিলেবাসের ব্য়াপারে রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে, কত দ্রুত এই বিষয়গুলিকে আমরা মানুষের সামনে নিয়ে আসব, সেটা আমরা জানিয়ে দেব। আমি শুধু এটুকু বলে রাখি, কোনও অন্য়ায়, অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল, সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন।' প্রসঙ্গত, পাঠ্য বইতে যে সিঙ্গুর আন্দোলনের অংশ রয়েছে, সেখানে বহু তৃণমূল নেতার ভূমিকাও আজও সেখানে উল্লেখ রয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget