এক্সপ্লোর

NCERT Includes Emergency in Class 9 Book: নবম শ্রেণির পাঠ্য়বইয়ে জরুরি অবস্থা, ইন্দিরা সরকারের সমালোচনা, NCERT-র সিদ্ধান্তকে স্বাগত বিজেপি-র, বিরোধীরা বলছেন…

Emergency in Class 9 Textbook: NCERT-র পাঠ্যবইয়ে ফের বড় রদবদল। জরুরি অবস্থার অধ্য়ায় যুক্ত করা হল নবম শ্রেণির পাঠ্যবইয়ে। বিতর্ক চরমে।

নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় স্কুলশিক্ষায় এবার বড় পরিবর্তন। নবম শ্রেণির পাঠ্য়ক্রমে যুক্ত হল জরুরি অবস্থা। নবম শ্রেণির সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে ১৯৭৫-’৭৬ সালের জরুরি অবস্থা বর্ণনা থাকছে। এত দিন দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল জরুরি অবস্থা। এবার আরও কম বয়সি ছাত্রছাত্রীদের পাঠ্য়ক্রমের অন্তর্ভুক্ত করা হল। (Emergency in Class 9 Textbook)

নবম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ষষ্ঠ অধ্যায়ে জায়গায় করে নিয়েছে জরুরি অবস্থা। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) ওই অধ্যায়ের নাম রেখেছে Understanding Society: India And Beyond. এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মাধ্যমিক স্তরে রাজনৈতিক ইতিহাস পড়ানোর ধারায় এবার বড় পরবির্তন ঘটতে চলেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। (NCERT Includes Emergency in Class 9 Book)

এতদিন পর্যন্ত দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে জরুরি অবস্থার উল্লেখ পাওয়া যেত, যেখানে জরুরি অবস্থার রাজনৈতিক কার্যকারণ, সাংবিধানিক ব্যাখ্য়া এবং গণতন্ত্রের উপর তার প্রভাব নিয়ে আলোচনা ছিল। এখন যে রদবদল ঘটানো হল, তাতে অনেক আগেই জরুরি অবস্থা সম্পর্কে জানতে পারবে পড়ুয়ারা। 

আরও পড়ুন: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের

নবম শ্রেণির বইয়ে জরুরি অবস্থার যে বিবরণ রয়েছে তা হল, ‘১৯৭৫-’৭৭ জরুরি অবস্থা কার্যকার থাকাকালীন ভারতীয় গণতন্ত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধতকার সৃষ্টি হয়। সাতের দশকের গোড়ার দিকে ইন্দিরা গাঁধী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছিল। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, অপশাসনের অভিযোগে প্রতিবাদ ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। অভ্যন্তরীণ অশান্তির দোহাই দিয়ে ১৯৭৫ সালের জুন মাসে জরুরি অবস্থা জারি করা হয়। সেই সময় গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলি খর্ব হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়, গ্রেফতার করা হয় বহু রাজনীতিক, সমাজকর্মীদের’।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় স্কুলশিক্ষাকে বহুমুখী এবং দক্ষতানির্ভর করে তোলাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে NCERT. সেই সঙ্গে অল্প বয়স থেকেই দেশের ইতিহাস এবং সংবিধান সম্পর্কে পড়ুয়াদের ওয়াকিবহাল করে তোলাও লক্ষ্য তাদের। সেই লক্ষ্যপূরণেই সমাজবিজ্ঞানের বইয়ে একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে।

নবম শ্রেণির পাঠ্যক্রমে জরুরি অবস্থাকে রাখার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলেন, “ইন্দিরা গাঁধী এবং কংগ্রেস ক্ষমতার লোভে জরুরি অবস্থা জারি করেছিল। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আঘাত নেমে আসে। সংসদ, বিচারবিভাগ, সংবাদমাধ্যমের উপর খাঁড়া নামে। কিশোর কুমারের মতো মানুষের কণ্ঠস্বর রুদ্ধ হতে দেখেছি আমরা। অল ইন্ডিয়া রেডিও থেকে তাঁদের গান সরিয়ে নেওয়া হয়। এমন বর্বরোচিত আচরণ করা হয়। জরুরি অবস্থা সম্পর্কে জানা উচিত পড়ুয়াদের, যাতে ভবিষ্যতে তেমন কিছু না ঘটে। তাই NCERT ওই বিষয়টিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। ভারতের সাংবিধানিক ইতিহাসের অন্ধকারতম সময়কালটি মনে রাখা উচিত।”

আরও পড়ুন: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের

কংগ্রেসকেও আক্রমণ করেন শেহজাদ। তাঁর বক্তব্য, “দুর্ভাগ্যজনক ভাবে কংগ্রেস ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করেছিল এবং আজও তাদের ওই মানসিকতা রয়ে গিয়েছে। কংগ্রেস এর বিরোধিতা করছে কেন?  সংবিধানের সমর্থক হলে তো সমর্থন করা উচিত।”

এর জবাবে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, “ইতিহাস বিকৃতি, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটা প্রচেষ্টা চলছে। শিশুদের ভুল জিনিস শেখানো হচ্ছে। কোনও গোপন অভিসন্ধি থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। সংবিধানেই বিধান রয়েছে।  আজকাল তো সরকারের বিরুদ্ধে মুখ খোলাই যায় না, বিরোধিতা করা যায় না। তরুণ প্রজন্মকে বিপথে চালিত করার চেষ্টা করছে বিজেপি। এখনকার শিশুরা বুদ্ধিমান। হাতের কাছে AI রয়েছে, অন্য তথ্যসূত্রও রয়েছে। নিজেরাই সত্যতা যাচাই করে নেবে।”

উদ্ধব-শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, “জরুরি অবস্থা একটি সাংবিধানিক বিধান, কোনও ঐতিহাসিক ঘটনা বা অধ্যয়নের বিষয় নয়। গত ১২ বছর ধরে জরুরি অবস্থা চলছে। ইন্দিরা গাঁধী কোনও দলকে ভেঙে খান খান করেননি।” অর্থাৎ NCERT-র সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget