এক্সপ্লোর

Recruitment News: NCERT সংস্থায় অধ্যাপক নিয়োগ, বিপুল শূন্যপদ- আবেদনের শেষ দিন কবে ?

NCERT Recruitment 2024: NCERT সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীদের বিশেষ যোগ্যতা থাকা দরকার। বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে এই যোগ্যতার ব্যাপারে উল্লেখ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

NCERT Recruitment News: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এনসিআরটি সংস্থা আরও একবার নিয়োগ (NCERT Recruitment 2024) করতে চলেছে এই বছর। তবে এবার রিসার্চ অ্যাসোসিয়েট নয়, অধ্যাপক, সহকারী অধ্যাপক পদে করা হবে নিয়োগ। যে সমস্ত প্রার্থী অধ্যাপনার সুযোগ খুঁজছেন, তারা এই সংস্থায় আবেদন করতে পারেন। উৎসাহী প্রার্থীরা https://ncert.nic.in/ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের (Job News) বিষয়ে সমস্ত রকম খবর জানতে পারবেন। জেনে নিন ঠিক কতগুলি শূন্যপদ আছে এনসিআরটি সংস্থায়। কীভাবেই বা হবে প্রার্থী নির্বাচন ?

ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় অধ্যাপক নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই জন্য এই সংস্থায় মোট ১২৩টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এই সংস্থায় সহকারী অধ্যাপক, সহকারী লাইব্রেরিয়ানের পদ রয়েছে ৩২টি, সহযোগী অধ্যাপকের পদ রয়েছে ৫৮টি এবং অধ্যাপকের পদ রয়েছে ৩৩টি। মোট ১২৩ টি শূন্যপদ এনসিআরটিতে।

এনসিআরটি সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীদের বিশেষ যোগ্যতা থাকা দরকার। বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে এই যোগ্যতার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

এই সংস্থায় অধ্যাপক হিসেবে নিয়োগ হবে মূলত দিল্লি, আজমীর, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোর এবং শিলং-এ। আগামী ১৬ অগাস্টের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ১০০০ টাকা আবেদনের ফি জমা করতে হবে। মহিলা প্রার্থী এবং অন্যান্য সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। একবার ফি জমা দিয়ে দিলে তা আর ফেরতযোগ্য নয়। অনলাইনেই করতে হবে আবেদনের ফি জমা।

বেতনের কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। অধ্যাপক পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা বেতন পাবেন লেভেল ১৪ অনুসারে। সহযোগী অধ্যাপক হিসেবে বেতন পাবেন মাসিক ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা লেভেল ১৩এ অনুসারে। সবশেষে লেভেল ১০ অনুসারে মাসে ৫৭ হাজার ৭০০ টাকা বেতন পাবেন সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেলে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: School Teacher: ক্লাসে ফোন বাজতেই ৫ ছাত্রীকে পোশাক খোলার নির্দেশ, মুহূর্তে বদলি এই শিক্ষকের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget