এক্সপ্লোর

NEET-UG 2026 : বড় খবর ! প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026

NEET-UG 2026 Cancel : ভারতের অন্যতম বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026 ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয় পরীক্ষার পরপরই।

নয়াদিল্লি : প্রশ্ন ফাঁসের জের, অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়।  ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সিদ্ধান্ত নিয়েছে।  গত ৩ মে এই পরীক্ষা হয়েছিল।  পরীক্ষায় বসেছিলেন প্রায় ২২ লক্ষ প্রার্থী । এই পরীক্ষা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। রাজস্থানে ‘গেস পেপার’ ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে National Testing Agency (NTA)। কেন্দ্র ইতিমধ্যেই এই বিষয়ে সিবিআই তদন্তের ভাবনাচিন্তা করছে। কবে ফের পরীক্ষা, শীঘ্রই জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 'দ্বিতীয়বার ইস্যু হবে অ্যাডমিট। নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য বাড়তি ফি দিতে হবে না' জানিয়েছে NTA। 

ভারতের অন্যতম বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026 ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয় পরীক্ষার পরপরই। ‘গেস পেপার’ ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় National Testing Agency (NTA)।  

কেন বাতিল হল NEET UG 2026? 

NTA-র দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পর পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, পরীক্ষার আগেই ‘গেস পেপার’ ছড়িয়ে পড়েছিল (Exam Paper Leak)এবং সংগঠিতভাবে দুর্নীতির চেষ্টা হয়েছে। সরকারি বিবৃতিতে NTA জানিয়েছে, সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনার পর এই পরীক্ষা বহাল রাখা সম্ভব নয়। পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

CBI তদন্তের নির্দেশ 

গোটা ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআই  (CBI)-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তে খতিয়ে দেখা হবে কীভাবে পরীক্ষার আগে তথাকথিত ‘গেস পেপার’বাইরে ছড়াল এবং এর পিছনে কোনও বড় চক্র সক্রিয় ছিল কি না। NTA জানিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথি ও তথ্য CBI-কে দেওয়া (CBI Probe) হবে।

ফের হবে NEET UG পরীক্ষা 

NTA নিশ্চিত করেছে, NEET UG 2026 পুনরায় আয়োজন করা হবে। নতুন পরীক্ষার দিনক্ষণ খুব শীঘ্রই সরকারি মাধ্যমে ঘোষণা করা হবে (Re-Exam)। সংস্থার তরফে স্বীকার করা হয়েছে যে, এই সিদ্ধান্তে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অসুবিধা হবে। তবে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার চেয়ে পুনরায় পরীক্ষা নেওয়া অনেক বেশি প্রয়োজনীয় বলে মনে করছে কর্তৃপক্ষ।

নতুন করে আবেদন করতে হবে না 

পড়ুয়াদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে NTA। পুনরায় পরীক্ষার জন্য নতুন করে আবেদন করতে হবে না (No Fresh Registration)। আগের রেজিস্ট্রেশন তথ্যই বহাল থাকবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা কেন্দ্র কার্যকর থাকবে । নতুন করে কোনও ফি দিতে হবে না। জমা দেওয়া পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে। পুনরায় পরীক্ষার আগে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। 

পড়ুয়াদের কী করণীয়?  

NTA-র পক্ষ থেকে আবেদন করা হয়েছে, শুধুমাত্র সরকারি ঘোষণার উপর ভরসা করতে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো খবর বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন পরীক্ষার দিন ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, তাই পরীক্ষার্থীদের প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget