এক্সপ্লোর

NHPC Recruitment : মাসে পাবেন ১১,০০০ টাকা, ট্রেনি নিয়োগ করছে NHPC

NHPC Internship : এবার শিক্ষানবীশ নিয়োগ করছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড(NHPC)। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি জল থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করে।

NHPC Internship :  পিএম ইন্টার্নশিপের (PM Internship) আওতায় এবার শিক্ষানবীশ নিয়োগ করছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড(NHPC)। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি জল থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করে। সারা দেশে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বহু কাজ করে এই কোম্পানি।

কারা এই কাজে জড়িত ?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপের আওতায় এটি একটি পেইড ইন্টার্নশিপ স্কিম। যেখানে মাসে আপনি ১১,০০০ টাকা করে পাবেন। মূলত, যুব প্রজন্মকে কাজে উৎসাহ দিতেই শিক্ষানবীশ পদে কাজের জন্য টাকা দিচ্ছে মোদি সরকার। 

NHPC ইন্টার্নশিপ আসলে কী ?
স্নাতকদের ৬ মাসের জন্য এই ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড(NHPC)। কলেজ ছাত্রারা কাজের মধ্যেই এখানে কাজ শেখার সুযোগ পাচ্ছেন। এখানে কাজের সময় শিক্ষানবীশরা NHPC-র পরিচালন ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। পাশপাশি বিদ্যুৎ সম্পর্কিত কাজের অভিজ্ঞতা হবে শিক্ষানবীশদের। এই সুবিধা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা সরকারি পরিবেশে কাজের অভিজ্ঞতা চায়।   

প্রতি মাসে ১১,০০০ টাকা
এখানে কাজ শেখার পাশাপাশি শিক্ষানবীশ প্রতি মাসে ১১,০০০ টাকা করে পাবে। এই স্টাইপেন্ড ইন্টার্নশিপের মাধ্যমে নিজেদের দৈনন্দিন খরচ মেটানোর জন্য কাজ ও আর্থিক সহায়তা চান, তাদের জন্যও এই সুযোগটি লাভজনক। তথ্য বলছে, এনএইচপিসি (NHPC)-র এই ইন্টার্নশিপের জন্য মোট ১০টি আসন রয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায়, আবেদন করার আগে সকল প্রার্থীর উচিত যোগ্যতা ও আবেদনের শর্তাবলী ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।

কারা এখানে আবেদন করতে পারবেন ?

সবার আগে মাথায় রাখতে হবে বারামুল্লা ও জম্মু-কাশ্মীরে এই শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে NHPC-র সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। এখানেই আপনি যাবতীয় তথ্য় বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। তবে এই শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে।     

স্নাতকরা পাবেন এই সুযোগ
একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সেই ক্ষেত্রে কম্পিউটারের প্রাথমিক শিক্ষা ও এমএস অফিসের মতো কোনও সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে প্রার্থীরা। এ ছাড়াও আইটিআই (ITI), ডিপ্লোমা, বিসিএ (BCA), এমসিএ (MCA) বা বিএসসি (সিএস)-এর মতো যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে স্নাতক উত্তীর্ণরা। 

এই কাজে প্রার্থীর ইংরেজি পড়া ও লেখার ক্ষমতা থাকা আবশ্যক। স্নাতক পর্যায়ের বিষয়বস্তু সম্পর্কে ভালো জ্ঞান, যান্ত্রিক কাজের প্রাথমিক দক্ষতা, কারিগরি জ্ঞান ও বিশ্লেষণাত্মক দক্ষতার মতো গুণাবলী থাকলে সিলেকশনের সম্ভাবনা আরও বেড়ে যাবে।

কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা

গত ৩ সেপ্টেম্বর থেকে এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। 

আরও পড়ুন : বড় বেতন, ১১,০০০ পদে নিয়োগ করবে ব্য়াঙ্ক অফ বরোদা, কী যোগ্যতা লাগবে জানেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Advertisement

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget