এক্সপ্লোর

NEET New Date : NEET পরীক্ষা নতুন তারিখ দিল কেন্দ্র, প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

আগামী ২১ জুন, রবিবার পুনরায় আয়োজন করা হবে NEET (UG) পরীক্ষা। দেশজুড়ে মেডিক্যালে স্নাতকস্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী।

কলকাতা : প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে যাওয়া NEET (UG) ২০২৬ পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে আগামী ২১ জুন, রবিবার পুনরায় আয়োজন করা হবে NEET (UG) পরীক্ষা। দেশজুড়ে মেডিক্যালে স্নাতকস্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী।

গত ৩ মে অনুষ্ঠিত হওয়া NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে পড়েন পরীক্ষার্থী ও তাঁদের পরিবার।

NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

NEET UG ২০২৬ প্রশ্ন ফাঁস বিতর্কের আবহে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী  ধর্মেন্দ্র প্রধান ( Dharmendra Pradhan ) । সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ২১ জুন  NEET UG রি-এক্সামে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। পাশাপাশি, ১৪ জুনের মধ্যে পুনরায় পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আগামী বছর থেকে CBT মোডে হবে NEET UG

শুধু রি-এক্সাম নয়, ভবিষ্যতের পরীক্ষাপদ্ধতিতেও বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তিনি স্বীকার করেছেন যে পরীক্ষাব্যবস্থায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। সেই কারণেই আগামী বছর থেকে NEET UG পরীক্ষা সম্পূর্ণভাবে Computer-Based Test (CBT) মোডে আয়োজন করা হবে বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল।

৩ মে পরীক্ষার পরই ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের NEET UG পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩ মে। কিন্তু ৭ মে ‘গেস পেপার’ ঘিরে সন্দেহ তৈরি হয়। এরপরই একাধিক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়। কয়েক দিনের মধ্যেই তদন্তে নিশ্চিত হওয়া যায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এই ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যায়। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

‘জিরো টলারেন্স’ নীতি কেন্দ্রের

ধর্মেন্দ্র প্রধান জানান, অতীতেও একই ধরনের পরিস্থিতির জেরে রাধাকৃষ্ণন কমিটি গঠন করা হয়েছিল। তিনি স্পষ্ট করেন, পরীক্ষায় দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে কেন্দ্র সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

২১ জুনের রি-এক্সামে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ১৪ জুনের মধ্যে নতুন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের শুধুমাত্র NTA-র অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশ্ন ফাঁসের তদন্তে সক্রিয় CBI

NEET প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে নেমে একাধিক রাজ্যে অভিযান চালিয়েছে CBI। তদন্তকারীরা রাজস্থান, মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে সংগঠিত চক্রের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই ঘটনায় দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

নতুন পরীক্ষার দিন ঘোষণা করে NTA স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের শুধুমাত্র ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করতে হবে। সোশ্যাল মিডিয়া বা ভুয়ো খবর থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য বা সমস্যার জন্য NTA হেল্পলাইন নম্বর ও অফিসিয়াল ইমেল আইডিও প্রকাশ করেছে।

ইমেল আইডি: neet-ug@nta.ac.in
হেল্পলাইন নম্বর: 011-40759000 / 011-69227700

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget