এক্সপ্লোর

Assistant Professor: অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে যোগদানের জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়, জানালেন ইউজিসি চেয়ারম্যান

PhD: এই নিয়ম এখনও চালু হয়নি। কারণ এখনও রেগুলার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের পদে যোগ দিতে গেলে পিএইচডি'র প্রয়োজনীয়তা রয়েছে।

PhD: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি'র (UGC) চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার জানিয়েছেন অ্যাসিসট্যান্ট প্রফেসরের (Assistant Professor) চাকরির জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে UGC-HRDC বিল্ডিংয়ের উদ্বোধনে গিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানেই একথা বলেছেন প্রফেসর কুমার। তিনি জানিয়েছেন, ইউজিসি নেট যাঁরা পাশ করেছেন তাঁরা সরাসরি অ্যাসিসট্যান্ট প্রফেসরের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা আবেদন করতে পারবেন। এর জন্য পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি থাকার প্রয়োজনীয়তা নেই। পরে ইউজিসি কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলেও একথা ঘোষণা করেছে।

তবে এই নিয়ম এখনও চালু হয়নি। কারণ এখনও রেগুলার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের পদে যোগ দিতে গেলে পিএইচডি'র প্রয়োজনীয়তা রয়েছে। নতুন নিয়ম চালু না হলেও, তার ঘোষণা পেয়েই স্বস্তিতে রয়েছেন অনেকে। পরবর্তীকালে ইউজিসি'র সিদ্ধান্ত কোন দিকে এগোচ্ছে তা সময় জানান দেবে। নয়া নিয়মে ইউজিসি নেট পাশ করলে সেটাই অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত হওয়ার মাত্রা হিসেবে নির্ধারিত হবে। 

গতবছর আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। জানানো হয়েছিল, স্নাতকের পর সরাসরি পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমারই এই নতুন প্যাটার্নের কথা ঘোষণা করেছিলেন। তবে চার বছরের স্নাতক প্রোগ্রাম, যা আগে ঘোষণা করা হয়েছিল সেটার বাস্তবায়ন না হলে স্নাতকের পরেই পিএইচডি করার এই প্রক্রিয়াও চালু হবে না। ইউজিসি- র প্রধান জানিয়েছিলেন, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না।
 
চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হলে পড়ুয়াদের আর মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর পড়তে হবে না। বরং সরাসরি পিএসডি প্রোগ্রামে যুক্ত হতে পারবেন তাঁরা। এই পদ্ধতিতে পড়াশোনা এগোলে ভবিষ্যতে চাকরি কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। তবে এই প্রোগ্রাম কোনও বিশ্ববিদ্যালয় চালু করবে কিনা তা সেই প্রতিষ্ঠানের উপরেই নির্ভর করছে। ইউজিসি- র তরফে কোনও নিয়ম করে দেওয়া হয়নি। ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের শিক্ষাবর্ষে এই নতুন প্রোগ্রাম চালু করার চেষ্টায় রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়। আগামী কয়েক বছরের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই চার বছরের স্নাতক প্রোগ্রাম চালু করবে বলে মনে করা হচ্ছে। সেরা পড়ুয়াদের আকর্ষণ বাড়ানোর জন্যই এই প্রোগ্রাম চালু করা হবে।
 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget