এক্সপ্লোর

Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

২০ বছর বয়সে বিধবা হয়ে SBI-তে মাসে ৬৫ টাকায় সাফাইকর্মীর কাজ শুরু। পড়াশোনা চালিয়ে AGM ও DGM হন প্রতীক্ষা টোন্ডওয়ালকর। ৫৫ বছরে ন্যাচারোপ্যাথি কোর্স সম্পূর্ণ করেন।

কলকাতা: জীবনের কঠিন পরিস্থিতি যে কোনও মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে পারে না, তারই অনন্য উদাহরণ প্রতীক্ষা টোন্ডওয়ালকর। মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়েছিলেন তিনি। কোলে তখন এক বছরের সন্তান। সংসার চালানোর মতো আর্থিক সংস্থানও ছিল না। সেই পরিস্থিতিতে সন্তানকে বড় করে তোলার তাগিদে শুরু করেছিলেন লড়াই। মাসে মাত্র ৬০-৬৫ টাকা বেতনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে সাফাইকর্মীর কাজ নিয়েছিলেন। কিন্তু সেই কাজই তাঁর জীবনের শেষ পরিচয় হয়ে থাকেনি। ধাপে ধাপে পড়াশোনা চালিয়ে, একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই SBI-তেই পৌঁছে যান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM)-এর মতো উচ্চপদে। এখানেই শেষ নয়, প্রায় ৫৫ বছর বয়সে ন্যাচারোপ্যাথি নিয়ে পড়াশোনা করে পূরণ করেন দীর্ঘদিনের স্বপ্ন।

মাত্র ২০ বছরেই জীবনে নেমে আসে অন্ধকার

১৯৬৪ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছেন তিনি। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে সপ্তম শ্রেণির পরেই পড়াশোনা বন্ধ করতে হয়েছিল। তাঁর স্বামী সদাশিব কডু SBI-তে কাজ করতেন। কিন্তু বিয়ের প্রায় তিন বছরের মাথায় পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০। কোলে এক বছরের সন্তান। সংসারের দায়িত্ব এসে পড়ে একা তাঁর কাঁধে।

প্রথমে সেলাই ও এমব্রয়ডারির মতো ছোটখাটো কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন। এরপর স্বামীর বকেয়া বেতন পাওয়ার জন্য মুম্বইয়ের একটি SBI শাখায় যান। সেখানেই শাখা ম্যানেজারের কাছে কাজের আবেদন জানান তিনি। সন্তানকে মানুষ করার জন্য যে কোনও কাজ করতে প্রস্তুত ছিলেন প্রতীক্ষা।

মাসে ৬০-৬৫ টাকার চাকরি দিয়ে শুরু লড়াই

প্রায় পাঁচ মাস অপেক্ষার পর SBI-তে পার্টটাইম সাফাইকর্মীর কাজ পান প্রতীক্ষা। ১৯৮৫ সালে শুরু হয় তাঁর কর্মজীবন। মাসিক বেতন ছিল মাত্র ৬০-৬৫ টাকা। ব্যাংক খোলার আগে ঝাড়ু দেওয়া, মেঝে মোছা, শৌচাগার পরিষ্কার করা এবং আসবাবপত্রের ধুলো ঝাড়ার দায়িত্ব ছিল তাঁর উপর। কিন্তু এই কাজের মধ্যেও নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। বুঝেছিলেন, জীবনে এগিয়ে যেতে গেলে শিক্ষার প্রয়োজন। তাই চাকরির পাশাপাশি ফের পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন।

পুরনো বই কিনে রাত জেগে পড়াশোনা

নতুন বই কেনার সামর্থ্য ছিল না। তাই এক পুরনো জিনিসপত্রের দোকান থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরনো পাঠ্যবই সংগ্রহ করেন। দিনের বেলা ব্যাংকে কাজ, সংসারের দায়িত্ব সামলে রাত জেগে চলত পড়াশোনা। শেষ পর্যন্ত প্রথম চেষ্টাতেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন। এরপর মুম্বইয়ের বিক্রোলি এলাকার একটি নাইট কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন। পরবর্তীকালে অন্য একটি নাইট কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন।

সাফাইকর্মী থেকে SBI-র AGM, DGM

পড়াশোনার পাশাপাশি ব্যাংকেও ধীরে ধীরে উন্নতি হতে থাকে তাঁর। ১৯৯০ সালে সাফাইকর্মী থেকে পদোন্নতি পেয়ে মেসেঞ্জার হন। ১৯৯৩ সালে প্রমোদ টোন্ডওয়ালকরকে বিয়ে করেন প্রতীক্ষা। তাঁর দ্বিতীয় স্বামী তাঁকে আরও পড়াশোনা করতে এবং ব্যাংকের অভ্যন্তরীণ পদোন্নতির পরীক্ষায় বসতে উৎসাহ দেন। ১৯৯৫ সালে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার পদে উন্নীত হন। এরপর একের পর এক পরীক্ষা দিয়ে ট্রেনি অফিসার-সহ বিভিন্ন উচ্চপদে পৌঁছন। কর্মজীবনে ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) পদেও দায়িত্ব সামলেছেন তিনি। ২০২২ সালের জুন মাসে SBI-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) হন প্রতীক্ষা।

৫৫ বছর বয়সে নতুন স্বপ্নপূরণ

ব্যাংকের দীর্ঘ কর্মজীবনের পরেও শেখার ইচ্ছা থামেনি প্রতীক্ষার। বহুদিনের স্বপ্ন ছিল ন্যাচারোপ্যাথি নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্ন পূরণ করতেই প্রায় ৫৫ বছর বয়সে দুই বছরের ন্যাচারোপ্যাথি কোর্স সম্পূর্ণ করেন তিনি।

সপ্তম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এক তরুণী, ২০ বছর বয়সে বিধবা হয়ে যাঁকে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য লড়াই করতে হয়েছিল, তিনিই পরবর্তীকালে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উচ্চপদে পৌঁছেছেন। প্রতীক্ষা টোন্ডওয়ালকরের জীবনকাহিনি তাই শুধু সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতার মধ্যেও শিক্ষা, আত্মবিশ্বাস এবং স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Advertisement

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget