Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
UPSC CAPF Exam: মায়ের কেমোথেরাপি চলাকালীন হাসপাতালের ঘরের বাইরে মেঝেতে বসে পড়তেন নিখিল। চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় কিংবা মায়ের চিকিৎসা চলার ফাঁকে ল্যাপটপে PDF নোট পড়তেন।

নয়া দিল্লি: প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে স্বপ্নপূরণের নজির গড়েছেন নিখিল দ্বিবেদী। মায়ের ক্যানসারের চিকিৎসার সময় হাসপাতালের মেঝেতে বসে পড়াশোনা করেছেন তিনি। মাকে অফিসার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিখিল। শেষ পর্যন্ত UPSC-র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF) পরীক্ষায় ৯৪তম স্থান অর্জন করে সেই স্বপ্ন পূরণ করেন তিনি।
আরও পড়ুন: প্রেম করায় মিলল শাস্তি, নগ্ন করে রাস্তায় হাঁটানো হল প্রেমিক ও তার বাবাকে, অভিযুক্ত প্রেমিকার পরিবার
বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)-তে পড়াশোনা শেষ করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দিল্লি যান নিখিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই খবর পান, তাঁর মায়ের পিত্তথলিতে ক্যানসার ধরা পড়েছে। মায়ের চিকিৎসা এবং ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব সামলাতে তাঁকে বাড়ি ফিরে আসতে হয়।
মায়ের কেমোথেরাপি চলাকালীন হাসপাতালের ঘরের বাইরে মেঝেতে বসে পড়তেন নিখিল। চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় কিংবা মায়ের চিকিৎসা চলার ফাঁকে ল্যাপটপে PDF নোট পড়তেন। কঠিন পরিস্থিতিতেও প্রস্তুতি বন্ধ করেননি তিনি।
পরীক্ষার আগে দিল্লিতে ফিরে নিজের পড়াশোনায় আরও মনোযোগী হন নিখিল। সময়ের সদ্ব্যবহার করতে বিছানা ছেড়ে মাদুরে ঘুমোতে শুরু করেন। ঘুমের সময় ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে রাখার চেষ্টা করেন, যাতে প্রস্তুতির জন্য বেশি সময় পান।
লিখিত পরীক্ষার পর শারীরিক সক্ষমতার পরীক্ষার সময় তাঁর দাদুর মৃত্যু হয়। সেই শোকের মধ্যেও দৌড়ের অনুশীলন চালিয়ে যান তিনি। ফিটনেসের প্রস্তুতিতে সাহায্য নেন প্রাক্তন কনস্টেবল বাবার কাছ থেকেও।
আরও পড়ুন: পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে পড়ে রয়েছে টাকা? কোথায় খুঁজে পাবেন আপনার ভুলে যাওয়া সম্পদ
দীর্ঘ লড়াইয়ের পর UPSC CAPF পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় ৯৪তম স্থান অর্জন করেন নিখিল। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হওয়ার স্বপ্ন পূরণ করে প্রথমেই মাকে স্যালুট জানান তিনি। মায়ের অসুস্থতার মধ্যেও দেওয়া প্রতিশ্রুতি পূরণের এই মুহূর্ত তাঁর সাফল্যকে আরও দৃঢ় করে তোলে। নিখিলের কাহিনি মনে করিয়ে দেয়, কঠিন পরিস্থিতিতেও লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার গুরুত্ব কতটা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















