এক্সপ্লোর

Job News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড Paramedical ক্যাটেগরিতে নিয়োগ করতে চলেছে, শূন্যপদ কত? কোন কোন পদে চাকরির সুযোগ?

Jobs And Recruitments: রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অগস্ট থেকে। আর তা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

Job News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) দিচ্ছে চাকরির সুযোগ। প্যারামেডিক্যাল ক্যাটেগরির পদে নিয়োগ হতে চলেছে। অনলাইন আবেদন করা যাবে এই চাকরির জন্য। মোট শূন্যপদের সংখ্যা ৪৩৪টি। regional RRBs- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। যাবতীয় খুঁটিনাটি তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটেই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অগস্ট থেকে। আর তা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। কারেকশন উইন্ডো খোলা হবে ১১ সেপ্টেম্বর। আর তা বন্ধ হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। যাঁরা আবেদন করেননি এখনও, তাঁরা আবেদন করতে পারেন আরআরবি- র এই চাকরির জন্য। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত 

  • নার্সিং সুপারইনটেনডেন্ট - ২৭২টি শূন্যপদ 
  • ডায়ালিসিস টেকনিশিয়ান - ৪টি শূন্যপদ 
  • হেলথ অ্যানফ ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ ২ - ৩৩টি শূন্যপদ 
  • ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড) - ১০৫টি শূন্যপদ 
  • রেডিওগ্রাফি এক্স-রে টেকনিশিয়ান - ৪টি শূন্যপদ 
  • ইসিজি টেকনিশিয়ান - ৪টি শূন্যপদ 
  • ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট গ্রেড ২ - ১২টি শূন্যপদ 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে 

ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার বেসড পরীক্ষা এবং মেডিকাল পরীক্ষা নিরীক্ষা করা হবে। কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্নে যত নম্বর থাকবে তার ১/৩ নম্বর বাদ যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে আবেদনকারীদের। তারপর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। অতএব পরীক্ষায় ভুল উত্তর যত কম দেবেন, তত বেশি নম্বর পাওয়ার সুবিধা থাকবে। নেগেটিভ মার্কিংয়ের দৌলতে বেশি নম্বর বাদ চলে যাবে ভুল উত্তর দিলে। তাই সতর্ক থাকা জরুরি। 

অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে আবেদনকারীদের জন্য 

সমস্ত আবেদনকারীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এর মধ্যে থেকে ৪০০ টাকা রিফান্ড করা হবে আবেদনকারীদের। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, ইকোনমিকালি ব্যাকওয়ার্ড ক্লাস, এদের ক্ষেত্রে ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। এছাড়াও ব্যবহার করা যাবে ডেবিট, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই সিস্টেম। অফলাইনে টাকা দেওয়ার কোনও ব্যবস্থা নেই। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget