এক্সপ্লোর

Railways Recruitment : ৪,৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাস ছাড়াও এঁরা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে ?

Southern Railway Jobs: ৪৪৭১টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে সাউদার্ন রেলওয়ে। কেবল মাধ্যমিক পাস ও ITI উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Southern Railway Jobs:  রেলে চাকরির জন্য অপেক্ষা করলে আপনার রয়েছে সেরা সুযোগ। ৪৪৭১টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে সাউদার্ন রেলওয়ে। কেবল মাধ্যমিক পাস ও ITI উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রি ও এক্স ITI ক্যাটেগরির প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।

কবে থেকে কতদিন এই আবেদন করা যাবে
এই শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অ্য়াপ্লাই করতে হবে। গত ২৮ অগাস্ট থেকে খুলে গেছে অনলাইনে আবেদনের উইন্ডো। 

কোন-কোন পদে কতজনকে নেওয়া হচ্ছে ?
RRC সাউদার্ন রেলে মোট ৪৪৭১টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হচ্ছে। এরমধ্যে ১৭৭টি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে। বাকি ৪৩০৮টি পদ এক্স ITI ক্যাটেগরির জন্য বরাদ্দ করেছে রেল। যারা মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে ফিটার, পেন্টার ছাড়াও বিল্ডার পদের জন্য আবেদন করতে পারবেন। তবে মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান পদের জন্য আপনাকে ১২ ক্লাস উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ফিজিক্স, কেমিস্টির, বায়োলজি সাবজেক্ট হিসাবে থাকতে হবে আবেদনকারীর।

এক্স ITI ক্যাটেগরির মধ্য়ে রয়েছে ফিটার ,মেশিনিস্ট, মোটর ভিহিক্যাল মেকানিক, টার্নার, ডিজেল ইঞ্জিন মেকানিক, কারপেন্টার, পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ওয়েরম্যান, ড্রাফটম্যান, ইলেকট্রিসিয়ান, COPA-PASSA ছাড়াও আরও পদে নিয়োগ করা হবে এই প্রক্রিয়ায়।

কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে
আপনি যদি এই শিক্ষানবীশ পদে আবেদন করতে চান, তাহলে দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আপনাকে। প্রাক্তন ITI চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে তাদের দশম শ্রেণি রেজাল্টে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও কোনও স্বীকৃত ITI থেকে NCVT/SCVT শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। ইলেকট্রিসিয়ান ট্রেডের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া ছাড়াও বিজ্ঞানে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ থাকতে হবে আবেদনকারীর। এই বিষয় বিস্তারিত জানতে আপনাকে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 

কত বছর বয়স হতে হবে
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর ও সর্বোচ্চ ২২ বছর হতে হবে। তবে প্রাক্তন ITI ও MLT ক্যাটেগরির জন্য এই বয়সসীমা সর্বোচ্চ ২৪ বছর রাখা হয়েছে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম প্রযোজ্য হবে। 

স্টাইপেন্ড হিসেবে কত টাকা পাওয়া যাবে 
এই পদে ১০ শ্রেণি উত্তীর্ণ ফ্রেশাররা মাসে ৮২০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। বাকি ১২ শ্রেণি উত্তীর্ণ ফ্রেসার ও এক্স ITI-রা ৯৬০০ টাকা করে মাসে স্টাইপেন্ড হিসেবে পাবেন। মনে রাখবেন, এখানে আগামী বছর স্টাইপেন্ড বৃদ্ধির একটা সুযোগ থাকে।  

আরও পড়ুন : পরীক্ষা দিতে হবে না, মাধ্যমিক পাসরাও আবেদন করতে পারবেন, BHEL করছে প্রচুর শিক্ষানবীশ নিয়োগ

 


 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Advertisement

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget