এক্সপ্লোর

Recruitment News: পূর্ব রেলে দশম পাশেই চাকরির সুযোগ, ৩১১৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Indian Railway Jobs: এখনও পর্যন্ত পূর্ব রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন শুরু হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই সমস্ত পদে আবেদনের লিঙ্ক খুলে যাবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

Railway Jobs: ভারতীয় রেলে চাকরির সুযোগ। বিপুল শূন্যপদে রেলে নিয়োগ হতে চলেছে। এর আগেও বেশ কিছু পদের জন্য নিয়োগের (RRB ER Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেলওয়ে, তবে এবার পূর্ব রেল (Eastern Railway) নিয়োগ করবে শিক্ষানবিশ। সেই জন্য ৩১১৫ জন শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলওয়ে। যে সমস্ত প্রার্থীরা শিক্ষানবিশ পদে আবেদনে ইচ্ছুক, তারা জেনে নিন কীভাবে আবেদন করবেন এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীরা ৩১১৫টি পদে কাজের সুযোগ পাবেন। বিগত ৯ সেপ্টেম্বর এই পদে আবেদনের আহ্বান জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।  

গুরুত্বপূর্ণ তারিখ

বলাই বাহুল্য এখনও পর্যন্ত পূর্ব রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন শুরু হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই সমস্ত পদে আবেদনের লিঙ্ক খুলে যাবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। অনলাইনে নির্ধারিত নিয়ম মেনে এই আবেদন করতে হবে।

কীভাবে করবেন আবেদন

আগ্রহী প্রার্থীদের রেলওয়েতে এই সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। rrcer.org এই ওয়েবসাইট থেকে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং আবেদনের লিঙ্ক সবই পাওয়া যাবে।

কী কী যোগ্যতা লাগবে

পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ পদে যোগ দিতে গেলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং দশম শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এর সঙ্গে সেই প্রার্থীকে নির্দিষ্ট ফিল্ডে আইটিআই ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি থেকে এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারা যাবে।

আবেদনের ফি কত

এই সমস্ত পদে নিয়োগের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থী, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। অনলাইনেই এই ফি জমা করতে হবে প্রার্থীকে। এই পেমেন্ট সম্পূর্ণ অফেরতযোগ্য।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

প্রার্থীরা যারা এই সমস্ত পদের জন্য আবেদন করবেন, তাদের নিয়োগের জন্য নির্বাচিত হতে কোনও পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র মেধার ভিত্তিতেই এই পদে নিয়োগ করা হবে। দশম শ্রেণি ও আইটিআই-এর নম্বরের ভিত্তিতে যৌথভাবে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

কত টাকা বৃত্তি মিলবে

শিক্ষানবিশ পদে পূর্ব রেলওয়েতে নির্বাচিত হলে প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

আরও পড়ুন: Recruitment News: ভারতের টেলিকম মন্ত্রকে চাকরির সুযোগ, ১.৪০ লাখ পর্যন্ত মিলবে বেতন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget