SAIL IISCO Recruitment : বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
SAIL Jobs : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) ও IISCO বার্নপুরে প্রচুর শিক্ষার্থী নিচ্ছে । কেবল ITI পাশরাই এখানে আবদেন করতে পারবেন।

SAIL Jobs : আপনিও যদি বড় কোম্পানিতে শিক্ষানবীশ হিসাবে চাকরি শুরু করতে চান, তাহলে এটাই সেরা সময়। কারণ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) ও IISCO বার্নপুরে প্রচুর শিক্ষার্থী নিচ্ছে । কেবল ITI পাশরাই এখানে আবদেন করতে পারবেন। সব মিলিয়ে ২০০ জনকে এখানে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে-ইলেক্ট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেকানিস্ট ও ওয়েল্ডার।
কত দিনের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে
এখানে কাজের ক্ষেত্রে ১৯৬১-এর অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী, নিয়ুক্তকে ১ বছরের জন্য শিক্ষানবীশ হিসাবে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কোনও চাকরিপ্রার্থী অনলাইনে আবেদনের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টসশিপ প্রোমোশন স্কিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
রইল স্টাইপেন্ড ছাড়াও আবেদনের শেষ তারিখ
এই ক্ষেত্রে আপনাকে আগামী ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে হবে। 'ন্যাশনাল অ্যাপ্রেন্টসশিপ প্রোমোশন স্কিম'(NAPS)-এর মাধ্যমেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে কাজ অনুযায়ী আপনি ৯৬০০ টাকা থেকে ১০,৫৬০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। এই কাজের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের বার্নপুরে থাকতে হবে।
কী কী নথি জমা দিতে হবে ?
১ ITI সার্টিফিকেট মার্কশিট
২ জন্মের শংসাপত্র
৩ আধার ছাড়াও বৈধ আইডি ডিটেইলস
৪ ক্যাটেগরি সার্টিফিকেট যেখানে প্রয়োজন
৫ পাসপোর্ট সাইজ ফটো
৬ ব্যাঙ্কের বিবরণ
৭ আরও তথ্য় যা NAPS-পোর্টালে ছাওয়া হয়েছে
এ ছাড়াও এখন আরও অনেক জায়গায় ইন্টার্নশিপের শুযোগ দেওয়া হচ্ছে। এরমধ্যে অন্যতম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-র আওতাধীন কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টারে পাবেন ইন্টার্নশিপ করার সুযোগ। ইঞ্জিনিয়ারিং ও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন।
কোন ওয়েবসাইটের মাধ্যমে কারা করতে পারবেন আবেদন ?
এখানে গুরুত্বপূর্ণ স্থানে আবেদনের জন্য কেবল বিই, বিটেক, এমএসসি উত্তীর্ণরাই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in.-এ এই ক্ষেত্রে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত লোক নেওয়া হবে ?
এখানে আবেদনের ক্ষেত্রে সব মিলিয়ে ৩০ জন পেইড ইন্টার্ন নেওয়া হবে। কোন পদে কতজনকে নেওয়া হবে তা নীচে দেওয়া হল।
১ মোট ১২জনকে নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন পদে।
২ ১৩টি পদ রাখা হয়েছে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনালজির জন্য।
৩ ৫টি পজিশন রাখা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য।
এই পদে আবেদনের ক্ষেত্রে ১১ অক্টোবর পর্যন্ত শেষ আবেদনের দিন রাখা হয়েছে।
আরও পড়ুন : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI






















