এক্সপ্লোর

SBI Clerk Recruitment 2023: হাতে নেই বেশি সময়, শেষ হতে চলেছে এসবিআই ক্লার্ক নিয়োগের আবেদন প্রক্রিয়া

Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। মোট ৮২৮৩ শূন্যপদে নিয়োগ করবে এসবিআই।

SBI Clerk Recruitment 2023: স্টেট ব্যাঙ্কের ক্লার্ক (SBI Clerk Recruitment 2023) পদে নিয়োগের রেজিস্ট্রেশন (Online Registration) প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ ৭ ডিসেম্বর শেষ হতে চলেছে। মোট ৮২৮৩ শূন্যপদে নিয়োগ করবে এসবিআই (State Bank of India)। এখনও যাঁরা আবেদন জানাননি, তাঁরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন। sbi.co.in- এই ওয়েবসাইটে আবেদন জানানো যাবে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃতিপ্রাপ্ত এবং অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে। অথবা এর সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে যা কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়াও আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। 

কবে হতে পারে পরীক্ষা

শোনা যাচ্ছে, এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে হতে পারে। আর মেন পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পেতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের ক্ষেত্রে ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, ESM এবং DESM- দের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 

হাতে আর বেশি সময় নেই, তাই শেষ মুহূর্তে দেখে নিন কীভাবে আবেদন করবেন

  • প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে যেতে হবে আবেদনকারীদের।
  • এরপর হোমপেজে থাকা SBI Clerk Recruitment 2023 লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে যা আপনাকে ভালভাবে পড়ে নিয়ে পূরণ করতে হবে।
  • ফর্ম ফিলআপের পর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। এর সঙ্গে আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট।
  • সবশেষে ফর্ম ভালভাবে দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন ওই পেজ।
  • ভবিষ্যতে কাজে লাগতে পারে অ্যাপ্লিকেশন ফর্ম। তাই নিজের সুবিধার্থে একটা প্রিন্ট আউট করিয়ে রাখুন। 

আরও পড়ুন- বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget