এক্সপ্লোর

Railway Jobs : রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল

South Eastern Railway Recruitment : এই নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি লেভেল ৪, লেভেল ৫, গ্রুপ সি লেভেল ২, লেভেল ৩ ও গ্রুপ ডি লেভেল ১ পদগুলির জন্য অ্য়াপ্লাই করা যাবে।


South Eastern Railway Recruitment : আপনিও যদি রেলে চাকরির সুযোগ খোঁজেন, তাহলে এটাই সেরা সময়। সাউথ ইস্টার্ন রেলে ৫৪টি পদে হচ্ছে নিয়োগ। এখানে সবথেকে বড় বিষয় হল, বিভিন্ন ক্রীড়া বিভাগের ব্যক্তিত্ব এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি লেভেল ৪, লেভেল ৫, গ্রুপ সি লেভেল ২, লেভেল ৩ ও গ্রুপ ডি লেভেল ১ পদগুলির জন্য অ্য়াপ্লাই করা যাবে।

কত তারিখ থেকে আবেদন শুরু
এই পদে ৩১ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই পদগুলিতে আবদেন করা যাবে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in.-এ যেতে হবে।

কী যোগ্যতা লাগবে
এখানে গ্রুপ সি পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কিছু ক্ষেত্রে গ্রুপ সি পদের প্রার্থীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া অথবা প্রচলিত নিয়ম অনুযায়ী দশম শ্রেণি উত্তীর্ণের পাশাপাশি আইটিআই (ITI) যোগ্যতা থাকা আবশ্যক। পাশাপাশি গ্রুপ ডি লেভেল ১ পদের জন্য প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ বা আইটিআই (ITI) অথবা সমমানের যোগ্যতার পাশাপাশি এনসিভিটি (NCVT) থেকে প্রাপ্ত 'ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট' থাকা প্রয়োজন। মনে রাখবেন, এখানে কেবল তথ্য় দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন। 

কত রাখা হয়েছে বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারিকে ভিত্তি ধরা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ২৫ বছর হতে হবে। সেই ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২ জানুয়ারি, ২০০২ থেকে ১ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে। এখানে বয়স প্রমাণের নথি হিসেবে প্রার্থীদের দশম শ্রেণির মার্কশিট অথবা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদনকারীরা কোন স্পোর্টসে অংশগ্রহণ করেছেন তা গুরুত্বপূর্ণ 
মনে রাখবেন, এই নিয়োগ প্রক্রিয়া স্পোর্টস কোটায় হচ্ছে। তাই আবেদনকারীদের অবশ্যই ক্রীড়াক্ষেত্রের প্রয়োজনীয় সার্টিফিকেট থাকতে হবে। রেলের নোটিফিকেশনে বলা হয়েছে, লেভেল ৪ ও ৫-এর জন্য আবেদনকারী প্রার্থীরা যেন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন অথবা নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের মতো কৃতিত্ব অর্জন করে থাকেন।

এছাড়াও লেভেল ২ ও ৩-এর ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা প্রাথমিক শর্তের মধ্য়ে পড়ে। এর পাশাপাশি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, ন্যাশনাল গেমস বা ইন্টার ইউনিভারসিটি চ্যাম্পিয়নশিপের মতো নির্দিষ্ট কিছু ক্রীড়া ইভেন্টে অর্জনের প্রয়োজন রয়েছে। লেভেল ১-এর জন্য আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো কৃতিত্ব থাকা আবশ্যক।

আরও পড়ুন : রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget