এক্সপ্লোর

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ

UPSC Civil Services Exam: উৎকর্ষ দশম শ্রেণিতে ৬২ শতাংশ এবং দ্বাদশে ৭৪ শতাংশ নম্বর পান। ৪৯ শতাংশ নম্বর নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি। কলেজে ব্যাকলগ থাকায় অনেকেই তাঁকে 'ব্যাকবেঞ্চার' বলতেন।

নয়া দিল্লি: UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় দূরন্ত সাফল্যের জন্য স্কুল বা কলেজের পরীক্ষায় যে দারুণ নম্বর পেতে হবে, এমন কখনওই নয়। আর উত্তর প্রদেশের উৎকর্ষ শ্রীবাস্তবের গল্প তারই প্রমাণ। স্কুল-কলেজে মাঝারি ফল, গ্র্যাজুয়েশনে মাত্র ৪৯ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। এরপরও তাঁকে ভেঙে দিয়েছিল তাঁর ব্যক্তিগত জীবনের ধাক্কাও। আর সব কিছু পার করেও উৎকর্ষ ক্র্যাক করেন ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষায় তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক হয় ৪৯৮।

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন, বিবৃতিতে 'মিথ্যাচার' নির্বাচন কমিশনের? পিছনে কার হাত, উঠছে প্রশ্ন

উৎকর্ষের শিক্ষাজীবনের শুরুটা ছিল সাধারণ। দশম শ্রেণিতে ৬২ শতাংশ এবং দ্বাদশে প্রায় ৭৪ শতাংশ নম্বর পান তিনি। গোরখপুরের দীনদয়াল উপাধ্যায় গোরখপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি। কলেজে ব্যাকলগ থাকায় অনেকেই তাঁকে 'ব্যাকবেঞ্চার' বলতেন। শেষ পর্যন্ত স্নাতকে তাঁর সামগ্রিক নম্বর দাঁড়ায় ৪৯ শতাংশে। তবে এই ফল তাঁকে থামাতে পারেনি।

হিন্দি মাধ্যমে পড়াশোনা করা উৎকর্ষ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সীমিত বইয়ের উপর গুরুত্ব দেন। ভারতীয় রাজনীতির জন্য এম. লক্ষ্মীকান্ত এবং বিভিন্ন বিষয়ের ভিত্তি মজবুত করতে NCERT-এর বই পড়েন। মুখস্থ করার পরিবর্তে বিষয় ও ধারণাগুলি বোঝার উপর জোর দিয়েছিলেন তিনি।

UPSC-তে সাফল্যের আগে একাধিক ব্যর্থতার মুখোমুখি হন উৎকর্ষ। তাঁর দাবি অনুযায়ী, উত্তর প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রিলিমসে পাঁচ-ছয়বার ব্যর্থ হন। এমনকি উত্তরপ্রদেশ পুলিশ জেল ওয়ার্ডেন নিয়োগের শারীরিক পরীক্ষায় দৌড় শেষ করার ক্ষেত্রেও মাত্র সাত সেকেন্ডের জন্য পিছিয়ে পড়েন তিনি। সেই সময় একজন IPS আধিকারিককে দেখে তাঁর মনে UPSC-র মাধ্যমে বড় লক্ষ্য অর্জনের ইচ্ছা আরও দৃঢ় হয়।

ব্যক্তিগত জীবনেও কঠিন সময় এসেছে। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রস্তুতি থেকে সরে যাননি তিনি। পরিবারের সমর্থন এবং নিজের লক্ষ্যে অটুট থাকার মানসিকতাই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করে।

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও

পঞ্চম প্রচেষ্টায় UPSC ২০২৪-এ সফল হয়ে ৪৯৮ র‍্যাঙ্ক পান করেন উৎকর্ষ। পরে তিনি IRS (Customs & Indirect Taxes) পরিষেবায় নিয়োগ পান। তাঁর যাত্রা দেখায়, ব্যর্থতা কিংবা কম নম্বর নয়, ধারাবাহিক চেষ্টা ও সঠিক প্রস্তুতিই শেষ পর্যন্ত সাফল্যের পথ তৈরি করতে পারে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget