এক্সপ্লোর

UIDAI Recruitment 2024: আধার দফতরে চাকরির সুযোগ, বেতন ৪৭,৬০০ থেকে শুরু- কারা আবেদনের যোগ্য ?

Recruitment News: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI দফতরে চাকরির সুযোগ। বয়স ৫৬ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন আপনি। মোট তিনটি পদে চলছে নিয়োগ।

Job News: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI দফতরে চাকরির সুযোগ। বয়স ৫৬ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন আপনি। মোট তিনটি পদে চলছে নিয়োগ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এমবিএ পাশ করে থাকলে আধার দফতরে (UIDAI Recruitment 2024) এই কাজে আবেদন করতে পারেন আপনি। লোভনীয় বেতনের এই চাকরি করতে চাইলে দেখে নিন কীভাবে আবেদন করবেন, কারা আবেদনের যোগ্য।

শূন্যপদ কয়টি

UIDAI দফতরে মোট ৩টি শূন্যপদে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি এবং সেকশন অফিসার। এই তিনটি পদে নিয়োগই সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক। এটি কোনও স্থায়ী চাকরি নয়।

যোগ্যতা কী লাগবে ?

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে এমবিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ে থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্যস্তরের SAS বা সমতুল্য কোনও সংগঠিত অ্যাকাউন্টস ক্যাডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ৫ বছর।

অন্যদিকে প্রাইভেট সেক্রেটারি পদে আবেদনের জন্য পেরেন্ট ক্যাডারে কাজ করে থাকতে হবে বা ৭ম পে কমিশনের বেতনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সবশেষে সেকশন অফিসার হিসেবে কাজ করতে গেলে প্রাইভেট সেক্রেটারি পদের মতই যোগ্যতা বাঞ্ছনীয়।

বয়সসীমা

এই পদে আবেদনের (UIDAI Recruitment 2024) জন্য আবেদনের শেষ দিনের মধ্যে প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৬ বছরের বেশি না হয়।

বেতন

UIDAI দফতরে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৭,৬০০ টাকা থেকে বেতন পাবেন। সর্বোচ্চ বেতন হবে  ১,৫১,১০০ টাকা।

কাজের মেয়াদ

প্রাথমিকভাবে এই পদে কাজের জন্য প্রার্থীকে ৫ বছরের জন্য নিযুক্ত করা হবে। তবে তিন বছর অতিক্রান্ত হলে সংস্থার প্রয়োজনে না পড়লে প্রার্থীকে অব্যাহতি দিতে পারেন। এমনকী প্রার্থীকেও ন্যূনতম ৩ বছর সংস্থায় কাজ করতে হবে এমনটা জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন

এই পদে কাজের জন্য অনলাইনে আবেদন (UIDAI Recruitment 2024) করা যাবে না। অফলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যাদি সহ UIDAI-এর ডিরেক্টরের কাছে ডাকযোগে পাঠাতে হবে। আগামী ১৫ মে তারিখের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।

এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যাদি বিস্তারিতভাবে জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। 

আরও পড়ুন: Mustafa Suleyman: বাবা ট্যাক্সি চালক, গুগলের পর মাইক্রোসফট যোগ দিয়ে নয়া পৃথিবী 'গড়বেন' মুস্তাফা সুলেইমান

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget