এক্সপ্লোর

UPSC Recruitment 2021: তথ্য ও সম্প্রচার মন্ত্রকে ৩৪টি পদ খালি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UPSC

ভাষার ওপর ভিত্তি করে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।চাকরিপ্রার্থীদের upsc.gov.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

নয়া দিল্লি: ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UPSC। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ৩৪টি পদে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের upsc.gov.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

ইউপিএসসি সিনিয়র গ্রেড ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে কত পদ খালি ?

ভাষার ওপর ভিত্তি করে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কোন কোন ভাষার জন্য কতজন লোক নিয়োগ করা হবে ?

হিন্দি- হিন্দির জন্য ৯ জনকে নিয়োগ করা হবে।
ইংরেজি- ইংরেজির জন্য তিনজনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
পঞ্জাবি- পঞ্জাবির জন্যও ৩জনকে নেওয়া হবে।
তেলেগু- তেলেগুর জন্য ৫ জনকে নিয়োগ করা হবে।
বাংলা- বাংলা ভাষার জন্য রয়েছে ১ জনের খালি পদ।
মারাঠি- এই ক্ষেত্রেও ৫ জনকে নিয়োগ করা হবে।
গুজরাতি- বাংলার মতো গুজরাতির বরাতেও একটি পদ খালি রয়েছে।
অহমিয়া- অহমিয়ার জন্য ২ জনকে নেওয়া হবে।
মণিপুরি- মণিপুরির জন্য রয়েছে দুটি খালি পদ।

ওড়িয়া- ওড়িয়ার জন্য তিনটি খালি পদে নিয়োগ হবে।

আবেদনের জন্য বয়সসীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হলে চলবে না।

শিক্ষাগত যোগ্যতা- সিনিয়র গ্রেড ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও ডিগ্রি, ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে জার্নালিজম বা মাস কমিউনিকেশনে। সর্বোপরি যে ভাষার জন্য চাকরিপ্রার্থী আবেদন করছেন, দশম শ্রেণি পর্যন্ত সেই ভাষা তার পাঠ্যক্রমে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য কিছু নিয়ম শিথিল করা হবে।

কীভাবে ইউপিএসসি সিনিয়র গ্রেড ইনফরমেশন সার্ভিসের জন্য আবেদন করবেন ?

১ প্রথমে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
২ এবার রিক্রুটমেন্টের অধীনে 'Online Recruitment Application (ORA)'ক্লিক করুন।
৩ এই কাজের পর 'অ্যাপ্লাই নাও'-তে ক্লিক করুন।
৪ গুরুত্বপূর্ণ নির্দেশ ও নিয়ম পড়ুন।
৫ নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
৬ আপনার বিষয়ে লিখে রেজিস্টার করুন।
৭ রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৮ এবার নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে।
৯ সব হয়ে গেলে আবেদনপত্র জমা দিন।

আগামী ১২ অগাস্টের মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ইউপিএসসি-র সাইটে ঢুকে আবেদন করতে হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget