এক্সপ্লোর

WB Admission 2021: সায়েন্স নিয়ে একাদশে ভর্তি হতে গেলে লাগবে কত শতাংশ বিষয়ভিত্তিক নম্বর? বিজ্ঞপ্তি জারি সংসদের

জানানো হয়েছে অঙ্ক, স্ট্যাটিটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য কত নম্বর লাগবে

কলকাতা : হাতে এসে গিয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের ফল পেয়েই এবার পড়ুয়াদের সামনে পরের গুরুত্বপূর্ণ ধাপের পথে এগোনো শুরুর পালা। উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা, সেটা বেছে নেওয়া ও তার জন্য পছন্দমতো স্কুলে একাদশে ভর্তির তোড়জোড়। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলের কাছে একাদশে পড়ুয়াদের ভর্তি করানো নিয়ে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। কোনও পড়ুয়া যদি সায়েন্স নিয়ে পড়তে চায়, তাহলে মাধ্যমিকের বিষয়ভিত্তিক কত শতাংশ নম্বর প্রয়োজন সেটার বিজ্ঞপ্তি সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট মহুয়া দাসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে অঙ্ক, স্ট্যাটিটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, পদার্থবিদ্যা (ফিজিক্স), রসায়ন (কেমিস্ট্রি), ভূগোল (জিওগ্রাফি) ও কম্পিউটার সায়েন্স নিতে গেলে মাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ে কত শতাংশ নম্বর পড়ুয়াদের পেতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও পড়ুয়াকে একাদশে অঙ্ক বা স্ট্যাটিটিক্স নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের অঙ্কে ৪৫ শতাংশের বেশি নম্বর পেতে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইলেও অঙ্কে একই নম্বর শতাংশের বেশি প্রয়োজন। একইভাবে লাইফ সায়েন্সে ৪৫ শতাংসের বেশি লাগবে একাদশে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে গেলে। ফিজিক্স বা কেমিস্ট্রি বা দুটো নিয়েই পড়তে চাইলে প্রয়োজন মাধ্যমিকের ফিকিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশের বেশি নম্বর।

এমনিতেই এবারে মাধ্যমিকে নজিরবিহীনভাবে ১০০ শতাংশ পড়ুয়াই পাস করেছে। প্রথম ডিভিশন পেয়েছেন ৯০ শতাংশই। যার জেরে একাদশে স্কুলে ভর্তি হওয়া নিয়ে শিক্ষাবিদদের একাংশের মধ্যে রয়েছে আশঙ্কা। সেই পরিস্থিতি কীভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সামাল দেয় আপাতত সেটাই দেখার।

একঝলকে একাদশে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের বিষয়ভিত্তিক নম্বরের যোগ্যতামান-

  • অঙ্ক বা স্ট্যাটিটিক্স- অঙ্কে ৪৫ শতাংশ 
  • বায়োলজিক্যাল সায়েন্স- লাইফ সায়েন্সে ৪৫ শতাংশ
  • ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা দুটোই- ফিজিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশ
  • ভূগোল- ভূগোলে ৪৫ শতাংশ
  • কম্পিউটার সায়েন্স-অঙ্কে ৪৫ শতাংশ

এদিকে, আগামীকাল (২২ জুলাই) দুপুর ৩ টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com  ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget