এক্সপ্লোর

WB Board Exam Update: সম্ভবত বাতিলই হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক

সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট চূড়ান্ত করে ফেলেছে, তাতে উল্লেখ, এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সম্ভবত বাতিলই হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট চূড়ান্ত করে ফেলেছে, তাতে উল্লেখ, এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরীক্ষার বদলে কোন পদ্ধতিতে মূল্যায়ন তা নিয়েও রয়েছে একাধিক প্রস্তাবও থাকছে রিপোর্টে।

এই বছরের সিবিএসই দশমের পর দ্বাদশ এবং আইসিএসই ও আইএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এবার তাহলে কি বাতিল হচ্ছে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও? করোনা আবহে একুশ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, এমনই মতামত দিয়েছে রাজ্য সরকারের গঠিত ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। সরকারি সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট পেশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। কী পদ্ধতিতে মূল্যায়ন হবে, সেটা পর্ষদ ও শিক্ষা সংসদ জানাবে। 

কমিটির বক্তব্য, করোনা আবহে পরীক্ষা নেওয়া উচিত হবে না। কারণ হিসেবে বলা হয়েছে, আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে শিশুদেরও। যে বয়সের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভ্যাকসিনেশনই হয়নি। কিন্তু, প্রশ্ন হল, শেষ অবধি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক না হলে, পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে কীভাবে? সূত্রের খবর, একাধিক প্রস্তাব উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির মধ্যে। 

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়িতে বসিয়ে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের কথা ভাবা হচ্ছে। এবছর উচ্চ মাধ্যমিকে যাঁদের বসার কথা, তাঁদের বিজ্ঞান বিভাগে ৩০ নম্বর প্র্যাকটিক্যাল এবং কলা ও বাণিজ্যে ২০ নম্বরের প্রজেক্টের নম্বর জমা পড়েছে সংসদের কাছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিগত একাদশ শ্রেণির বার্ষিক অসম্পূর্ণ পরীক্ষার ফলও নজরে আছে কমিটির। মাধ্যমিকের ক্ষেত্রে ১০ নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট মাথায় রাখা হচ্ছে।

এদিকে স্থগিত হয়ে যাওয়া CBSE-র দ্বাদশের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে ১২ সদস্যের কমিটি গঠন হয়েছে। ১০ দিনের মধ্যে জমা পড়বে রিপোর্ট।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget