এক্সপ্লোর

HS 3rd Semester Result: প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফল, কে কাকে দিল টেক্কা

WB HS 3rd Semester Result Announced: প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফল

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট (HS Semester 3 Result) । দুপুর ২টো থেকে দেখা যাবে শুধু অনলাইনে। wb12.abplive.com সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। পাশ করেছে ৯৩.৭২ শতাংশ। গতবারের থেকে এবার পাশের হার বেড়েছে। ছেলেদের ও মেয়েদের পাশের হারে বড় ফারাক নেই। দক্ষিণ ২৪ পরগনাই পাশের হারে এগিয়ে। পাশের হারে ১২ তম জায়গায় কলকাতা। বিজ্ঞান বিভাগে পাশের হার সবথেকে বেশি। 41.16 শতাংশ ফার্স্ট ডিভিশন পেয়েছে। ১০.৪ শতাংশ পরীক্ষার্থী স্টার মার্কস  পেয়েছে।

প্রথম হয়েছে ২ জন, পেয়েছে ৯৮.৯৭ শতাংশ, প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম। ২ জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। 

দ্বিতীয় হয়েছে ১০ জন, সবাই পেয়েছে ৯৮.৯৫ শতাংশ, ৯৮.৯২ শতাংশ পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। 

তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ। 

মেধাতালিকায় একজনই বাণিজ্য বিভাগের ছাত্র । তৃতীয় সিমেস্টারে অষ্টম হয়েছে গোলাম ফয়জল। 

সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারিতে, উচ্চমাধ্যমিক মার্চে। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের।  দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। অবশেষে প্রকাশিত হল সিমেস্টারের ফলাফল। 

প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। সংসদ সূত্রে খবর, প্রথম পর্যায়ের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি, শুক্রবার প্রকাশিত হবে মেধা তালিকাও। দুই পর্বের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত ফলাফল। 

সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, তার মধ্য়ে বই পেতে দেরি, পরীক্ষায় অল্প সময় নিয়ে প্রশ্ন, নানা অভিযোগ ও বিতর্ককে সঙ্গী করেই উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা হয় ৮ থেকে ২২ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন।
৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল ফল।


সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, 'পাশের হার ৯৩.৭২ শতাংশ, ২০১১ থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ছাত্র-ছাত্রীদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভারতের মধ্যে প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা হল'
'যারা কৃতিত্বের স্বাক্ষর রাখলে, তাদের জন্য রইল এগিয়ে চলার শুভেচ্ছা। যারা এই পরীক্ষায় ততটা সফল হলে না, তারাও হতাশ হয়ো না। চতুর্থ সিমেস্টারের সঙ্গে সঙ্গে তোমাদের আরও একবার সফল হওয়ার সুযোগ থাকছে। ' ফলপ্রকাশের পর সোশাল মিডিয়ায় পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget