এক্সপ্লোর

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'

WBSSE Syllabus: সিলেবাস কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে সনাতনী পরম্পরার কথা মাথায় রেখে সিলেবাসে 'শিবাজী উৎসব' কবিতা ঢোকানো হচ্ছে। তার জন্যই 'আফ্রিকা' কবিতাটি বাদ দেওয়া হচ্ছে।

কলকাতা: সরকার বদল হওয়ার পর এবার পাঠ্যপুস্তক থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। বিশ্বকবির 'আফ্রিকা' কবিতাটি বাদ দেওয়া হচ্ছে সিলেবাস থেকে। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সিলেবাস কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে সনাতনী পরম্পরার কথা মাথায় রেখে সিলেবাসে 'শিবাজী উৎসব' কবিতা ঢোকানো হচ্ছে। তার জন্যই 'আফ্রিকা' কবিতাটি বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্য়ান দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকার ওপর। সেখানে ইউরোপের সভ্যতার ওপরে ও তার যে নিদর্শন সম্পর্কে লিখেছিলেন, তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। তার পরিবর্তে আমরা সনাতনী পরম্পরার কথা মাথায় রেখে সিলেবাসে 'শিবাজী উৎসব' কবিতাটি রাখার সিদ্ধান্ত নিয়েছি। 

এছাড়া দেশাত্মবোধের ধারণা থেকে সিলেবাসে 'মেবার পতন' নাটকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাসে এল দ্বিজেন্দ্রলাল রায়ের 'মেবার পতন' নাটক। স্কুলের সিলেবাস থেকে বাদ পড়ল 'সিরাজদৌল্লা' নাটক। পাঠ্য সূচি থেকে বাদ পড়ছে তৃণমূল জমানার 'কন্যাশ্রী' প্রকল্প। 'কাটছাঁট' মোঘল সাম্রাজ্যে, গুরুত্ব জাতীয়তাবাদি আন্দোলনে। এছাড়াও জানানো হয়েছে, ইতিহাসে আর বড় করে দেখানো হবে না কমিউনিজমকে। সিলেবাস থেকে বাদ পানি, আব্বা, আম্মুর মতো শব্দ।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষমতায় আসার পেছনে সিঙ্গুর আন্দোলনের বিরাট ভূমিকা ছিল। টাটার জমি অধিগ্রহণ ইস্যুতে কৃষকদের সঙ্গে নিয়ে এক বৃহত্তর আন্দোলন করেছিলেন ২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জমি অধিগ্রহণকে সম্পূর্ণ বেআইনি হিসেবে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালে। চাষীদের জমিও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়। সরকারের এই আন্দোলন আইনিভাবে জয়লাভ করায় তা ঐতিহাসিক সাফল্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নতুন সরকার আসার পর শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। তখনই এই সিঙ্গুর আন্দোলনকে অন্তর্ভুক্ত করা হয় পাঠ্যসূচির। এবার সেই সিঙ্গুর আন্দোলনকেই পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নতুন সরকার। এবিপি আনন্দকে জানালেন সিলেবাস কমিটির চেয়ারম্যান। পরবর্তীতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে 'সিঙ্গুর আন্দোলন' স্থান করে নিয়েছিল। যা বাদ পড়তে চলেছে। উল্লেখ্য, আগামী বছরের জানুয়ারির ২ তারিখ থেকে নতুন যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের হাতে, সেই বইয়ে থাকছে না সিঙ্গুর ও কন্যাশ্রী নিয়ে কোনও ইতিহাস।

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget