এক্সপ্লোর

West Bengal HS 12th Result: 'মিশনের 'মানুষ তৈরির শিক্ষা'ই আমার ভিত', উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত জানালেন রুটিন-টিপস

West Bengal Higher Secondary Results: উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত নম্বর পেয়েছে ৪৯৬, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে। 

সমীরণ পাল, বনহুগলী: আজ প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (West Bengal Uchcha Madhyamik Results) ফল। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করে উচ্চমাধ্যমিক (WB 12th Results) শিক্ষা সংসদ। এবারের মেধাতালিকায় প্রথম স্থানে আদৃত পাল। উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত নম্বর পেয়েছে ৪৯৬, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে।                                                     

প্রথম হয়ে কেমন লাগছে তার?

এবিপি আনন্দকে আদৃত বলেন, 'ভাল পরীক্ষা হয়েছিল। তবে এতটাও আশা করিনি। এর কৃতিত্ব আমাদের মহারাজদের, ওখানকার যারা শিক্ষকরা আছে মূলত তাঁদেরই। আমি মাধ্যমিকে ১১ স্থান পেয়েছিলাম। ১ নম্বরের জন্য মেধাতালিকায় স্থান পাইনি। মা-বাবা আমার দিদা খুব কষ্ট পেয়েছিল। আজ আমি সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। 

কেমন ছিল প্রস্তুতি? 

আদৃতের কথায়, 'আমার আলাদা করে প্রস্তুতি ছিল না। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ধরা বাঁধা রুটিন থাকত, সেটাই ফলো করে গিয়েছি। আলাদা করে মেধাতালিকায় থাকব বলে কিছু করিনি। মিশনে যেমন ম্যান মেকিং শিক্ষা দেওয়া হয়, ওটাই ভিত ছিল। পড়াশোনা ৬ থেকে ৭ ঘণ্টা করতাম। সকালে ২ ঘণ্টা, সন্ধ্যে ২ ঘণ্টা, রাতে ২ ঘণ্টা- এই সময় ভেঙে করতাম। 

কোন বিষয় পছন্দের ছিল?

উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত বলে, 'রসায়ন আমার প্রিয় বিষয় ছিল। ভবিষ্যতে পিওর সায়েন্সে আইআইএসসি-তে পড়তে চাই। অ্যাস্ট্রোনমি সংক্রান্ত বিষয় পেলেও পড়তে চাই। আলাদা করে ইঞ্জিনিয়ার বা মেডিকেল পড়ার ইচ্ছে নেই। পিওর সায়েন্সটা রাখতে চাই।'  

উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯১.২৩ শতাংশ,  পাসের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাসের হার ৯২.৪৭ শতাংশ। এবারের উচ্চ মাধ্যমিকে ছেলেদের পাসের হার ৮৯.৭১ শতাংশ। পাসের হারে সবাইকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৪.১৯ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৪ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রথম দশে ১৯ জন। পুরুলিয়া থেকে প্রথম দশে ১৭ জন। কলকাতা থেকে প্রথম দশে ৪ জন।                                      

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget