এক্সপ্লোর

মালদায় বোমা উদ্ধারের সময় বিস্ফোরণ, নিহত সিআইডি বম্ব স্কোয়াডের ২ কর্মী, জখম ১

মালদা: তৃণমূল নেতার বাড়িতে লুকোনো বোমা উদ্ধারের সময় বিস্ফোরণ। সিআইডির বম্ব স্কোয়াডের দুই কর্মীর মৃত্যু। জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। উপযুক্ত সতর্কতা না নেওয়ার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, তা ফের টের পেল সিআইডির বম্ব স্কোয়াড! লুকনো বোমা উদ্ধারে গিয়ে বিস্ফোরণে মারা গেলেন বম্ব স্কোয়াডের ২ কর্মী! পুলিশ সূত্রে দাবি, রবিবার রাতে মালদার বৈষ্ণবনগরে তৃণমূল নেতা গিয়াসু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটলে তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ চার জন মারা যান। সোমবার ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। কোনওরকম বিশেষ পোশাক ছাড়াই, হাতে লাঠি নিয়ে লুকনো বোমা খোঁজার কাজ শুরু করে তারা। চরম এই গাফিলতির মাসুল দিতে হয় কিছুক্ষণের মধ্যেই! জোরাল বিস্ফোরণে ঝলসে যায় বম্ব স্কোয়াডের তিন কর্মীর শরীর! রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তিনজনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধেয় আহতদের কলকাতা স্থানান্তরিত করা হয়। মাঝপথে মারা যান, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই বিশুদ্ধানন্দ মিশ্র এবং কনস্টেবল সুব্রত চৌধুরী। আরেক এসএসআই মনিরুল জামানের অবস্থা আশঙ্কাজনক। সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে সিআইডি ও পুলিশের এই ধরণের গাফিলতির ঘটনা। গত বছর সেপ্টেম্বর মাসে উদ্ধারের পর থানায় মজুত রাখা বোমা ফেটে যায়। উত্তর দিনাজপুরের ইটাহারের এই ঘটনায় জখম হন এক এসআই, এক এএসআই ও একজন সিভিক ভলেন্টিয়ার। ২০১৩ সালের অগাস্টে আলিপুরদুয়ারে খালি হাতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মী লালবাহাদুর লোহার। আহত হন ৩ জন। ২০১১ সালের নভেম্বরে বীরভূমে নানুরে গর্তে বোমা রেখে ফাটানোর সময় মারা যান সাব-ইনস্পেক্টর। ২০০৮ সালের এপ্রিলে কালনায় উপযুক্ত পোশাক ছাড়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বম্ব স্কোয়াডেরই এক কর্মীর হাত উড়ে যায়! তারও আগে, ২০০৬ সালের সেপ্টেম্বরে লালগড়ের ঝিটকার জঙ্গলে ছেনি-হাতুড়ি দিয়ে বিস্ফোরকে ঠাসা দুধের ক্যান খোলার ফাঁকে বম্ব ডিসপোজাল স্কোয়াডের এক কর্মী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘কাছে এসে শিখে নিন কী করে মাইন নিষ্ক্রিয় করতে হয়...’। কথাটা পুরো শেষ হয়নি! মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ২ জন। ঘটনায় সংবাদমাধ্যমের কয়েকজন কর্মী-সহ ১৯ জন জখম হন। দৃষ্টিশক্তি হারান এক সাংবাদিক। উপযুক্ত পোশাক ছাড়া বোমা নিষ্ক্রিয় করতে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটে। ২০০৫ সালে মাওবাদী হানার তদন্তে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি ব্যাগ তুলে নিয়ে এসেছিলেন বারিকুল থানার ওসি প্রবাল সেনগুপ্ত। সহকর্মীদের নিষেধ সত্ত্বেও ব্যাগে হাত ঢোকান। এরপরই ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন তিনি! এবার মালদা। সূত্রের খবর, সিআইডির যে দলটি ঘটনাস্থলে গিয়েছিল, তাঁদের কারও বোমা সংক্রান্ত কোনও প্রশিক্ষণ ছিল না। অতীতের নানা ঘটনা থেকে শিক্ষা না নিয়ে কি বারবার এভাবেই ভুলের মাসুল গুনবে পুলিশ? প্রশ্ন নানা মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget