এক্সপ্লোর

Abhishek in Nowda: নওদায় অভিষেকের সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা, প্রার্থী নিয়ে বিক্ষোভ, ভাঙা হল চেয়ার, ওয়ার্নিং দিলেন তৃণমূলের ‘সেনাপতি’

Abhishek Banerjee: রবিবার মুর্শিদাবাদের নওদায় প্রচার করেন অভিষেক।

রাজীব চৌধুরী, নওদা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভার আগে তুমুল বিশৃঙ্খলা। নওদায় অবিষেক পৌঁছনোর আগেই প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের। সভাস্থলে বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামানের অনুগামীরা। তৃণমূলের প্রার্থী শাহিনা মুমতাজের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। সেই নিয়ে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক। (Abhishek Banerjee)

রবিবার মুর্শিদাবাদের নওদায় প্রচার করেন অভিষেক। সেখানে দাঁড়িয়ে লড়াই আরও জোরদার করার ডাক দেন তিনি। কিন্তু সভা শুরু হওয়ার আগেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অভিষেক পৌঁছনোর আগই প্রার্থিচয়ন নিয়ে বিক্ষোভ দেখান সফিউজ্জামানের অনুগামীরা। চলতে থাকে স্লোগান। মুমতাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সকলে। (Abhishek in Nowda)

বিধায়ক মুমতাজকেই পুনরায় প্রার্থী করেছে তৃণমূল। সেই নিয়ে দলের অন্দরে অসন্তোষ গোড়া থেকেই। তাই অভিষেকের সভার আগে একেবারে মিছিল করে মাঠে ঢোকেন সফিউজ্জামানের অনুগামীরা। বেশ কিছু ক্ষণ ধরে চলে স্লোগান। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। চলে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙাভাঙিও চলে। অভিষেক সভাস্থলে পৌঁছনোর পরও নতুন করে বিক্ষোভ শুরু হয়। মঞ্চ থেকে অনুগামীদের থামানোর নির্দেশ দিতে দেখা যায় সফিউজ্জামানকে।

মঞ্চেই অভিষেকের সঙ্গে কথা হয় সফিউজ্জামানের। এর পর বক্তৃতা করতে উঠে কড়া বার্তা দেন অভিষেক। জানান, এই বিশৃঙ্খলা একেবারেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, "যদি প্রার্থীকে ভাল না লাগে আপনাদের, ধরে নেবেন, নওদা বিধানসভায় আমরাই প্রার্থী। প্রার্থী পছন্দ না হলে আমাকেই প্রার্থী ভাবুন।" বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমার সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে, বিশৃঙ্খলা করব, দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি, ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করতো, হাবিবই করবে। এই ১০টা অঞ্চলের দায়িত্ব হাবিবের এবং আপনাদের সবার। আর যদি কারও কোথাও মনে হয় যে আমার সঙ্গে প্রার্থীর মনোমালিন্য হয়েছে, ধরে নেবেন নওদায় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আমার হয়ে করবেন।" অভিষেক পরিষ্কার জানান, এই ধরনের আচরণ বরদাস্ত করবে না দল। দলের জার্সি পরে অন্য কাজ করলে...দল নজর রাখছে। যাঁরাই এই কাজ করুন না কেন, লাল কার্ড দেখানো হবে।

এই গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। অস্বস্তিতে পড়েন সফিউজ্জামান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, করা যায়নি। আর তাতেই অভিষেক কড়া বার্তা দেন। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget