এক্সপ্লোর

Amit Shah : দ্বিতীয় দফায় ভোটে কলকাতাতেও, এবার কত আসন পাচ্ছে বিজেপি, জানালেন অমিত শাহ

অমিত শাহ বললেন, "এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্য বারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি।"

শিবাশিস মৌলিক , কলকাতা : একদিকে যখন প্রথম দফার পর কে কত আসন পেতে পারে , তা নিয়ে বিস্তর ভবিষ্যদ্বাণী চলছে, তারই মধ্যে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা রয়েছেন কলকাতায়।  তিনি ইতিমধ্যে দাবি করেছেন প্রথম দফার ১৫২ টি আসনের মধ্যে ১১০ টি বিজেপি পাচ্ছেই। কিন্তু দ্বিতীয় দফা ? অনেকের মতেই দ্বিতীয় দফায় যে যে জেলায় ভোট, সেখানে পাল্লা ভারী তৃণমূলের। সেখানে কি বেগ পেতে হবে বিজেপিকে ? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বললেন, "এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্য বারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি।" 

৩ দিন আগে দমদমের জনসভায় অমিত শাহ বলেন, 'তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে, বড় বড় ফ্ল্য়াটে গিয়ে বলে আসছে, বেরোবেন না। ২৯ তারিখ সমস্য়া হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ বাইরে বেরবে না, নাহলে গুন্ডারা সমস্য়ায় পড়বে।' শুক্রবার এবিপি আনন্দর মাধ্যমে অমিত শাহ বহুতলে থাকা ভোটারদের আবারও বললেন, 'কমিশন আপনাদের নিরাপত্তার এবারে সুব্যবস্থা রেখেছে। আপনারা অকুতোভয় হয়ে ভোট দিতে আসুন।  এবার আপনাদের ভয় পাওয়ার কারণ নেই।'  

পাল্টা TMC-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, 'উল্টা করকে লটকা দেগা', আমি বলব, সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন। বেলা ১২টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায়, বাংলার মানুষ দেখিয়ে দেবে ৪ তারিখ' 

শুক্রবার এই সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেন, 'আমাদের কাছে যে ফিডব্য়াক রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের জনতা নিজেদের ভবিষ্য়ৎ প্রথম দফাতেই ঠিক করে নিয়েছে। নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতের বিকাশের যে যাত্রা চলছে, বাংলার প্রথম দফার ভোটাররা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গও এতে জুড়তে চলেছে।' এদিন শাহ দাবি করেন, ৫ তারিখের পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ তিন জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে। পদ্মের শাসন হবে।  

এখন দেখার বাংলার মানুষ কাকে বেছে নেন। 

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...   
আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget