এক্সপ্লোর

West Bengal New CM : হয়ে গেল মোদি - শাহর কথা , কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

শুক্রবার অমিত শাহের দিনভর কর্মসূচি। তার আগে সামনে এল গুরুত্বপূর্ণ খবর।

কলকাতায় এলেন অমিত শাহ । সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । কলকাতায় অমিত শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমান থেকে নেমেই শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে দিলেন অমিত শাহ। শুক্রবার অমিত শাহের দিনভর কর্মসূচি। তার আগে সামনে এল গুরুত্বপূর্ণ খবর। 

অমিত শাহ কলকাতা সফরের আগেই রাজধানী দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সম্ভাব্য প্রথম বিজেপি সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে। শুক্রবার বিজেপি বিধায়কদের বৈঠকের আগেই গতরাতে কথা হয় দুজনের। কে হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী, তা সম্ভবত ঘোষণা করা অল্প সময়েরই অপেক্ষা। 

মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূল আলোচনা?

সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজেপির অন্দরে একাধিক নাম ঘোরাফেরা করলেও, শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে, তা এখন চূড়ান্ত ঘোষণা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ মাথায় রেখেই মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভা নিয়েও চূড়ান্ত আলোচনা

শুধু মুখ্যমন্ত্রী নয়, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। দলের বিভিন্ন অঞ্চল, জাতিগত সমীকরণ, সাংগঠনিক গুরুত্ব এবং নির্বাচনী পারফরম্যান্স—সব দিক মাথায় রেখেই সম্ভাব্য মন্ত্রীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে। 

শনিবার ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তীর এই দিনটিকে নতুন সরকারের শপথগ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণে থাকতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও শনিবারের মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রীরা। এই পরিস্থিতিতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ব্রিগেড চত্বরে । 

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী 

 

 

সেরা শিরোনাম

Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে

ভিডিও

CM Suvendu Adhikari | পুরভোটে হলদিয়াকে 'বিরোধীশূন্য' করার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর |
Weather Alert | ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। #abpananda
Municipal Election 2026: পুরভোটের আগে শুরু আইনি লড়াই, কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল চেয়ে মামলা
Behala News | প্রেমের শাস্তি, বেহালায় পিতা-পুত্রকে হাঁটানো হল বিবস্ত্র করে !
Chok Bhanga 6 Ta : প্রেম করায় শাস্তি স্বরূপ বিবস্ত্র করে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget