এক্সপ্লোর

‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না?' হুমায়ুনের কথা উঠতেই কেন এমন বললেন শাহ?

হুমায়ুনকে নিয়ে প্রশ্ন উঠতেই , শাহ বলেন, ‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না?....কেন?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ভোটমুখী রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত  স্টিং ভিডিও। যেখানে হাজার কোটির ডিলের মতো বিস্ফোরক দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবীরকে।  কাদের সঙ্গে ডিল? ভিডিও অনুয়ায়ী, বিজেপির সঙ্গে! তৃণমূলের প্রকাশিত ভিডিওতে, বাবরি মসজিদ থেকে শয়ে শয়ে কোটি টাকা... বিজেপি সম্পর্কে বিস্ফোরক দাবি করতে শোনা গেছে হুমায়ুন কবীরকে! উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নামও।  হুমায়ুন দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই রেখেছি।

কী বার্তা দিল আসাদউদ্দিন ওয়েইসির দল?

আর এই চাঞ্চল্যকর ভিডিও সামনে আসতেই,  আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল MIM। পশ্চিমবঙ্গের নির্বাচনে 'একলা চলোর' বার্তা দিল আসাদউদ্দিন ওয়েইসির দল। তারা জানিয়ে দিয়েছে, ' হুমায়ুন কবীরের মন্তব্য  এটা স্পষ্ট, বাংলার মুসলিমরা কতটা অসহায়...আমরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে, স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনও দলের সঙ্গে জোটবদ্ধ হব না। '

‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না?'

এই ভিডিও নিয়ে একযোগে হুমায়ুন ও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। এই পরিস্থিতিতেই শুক্রবার রাজ্যে এসেছেন অমিত শাহ। এদিন ইস্তেহার প্রকাশের পর অমিত শাহকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। স্পষ্ট উত্তর দেন শাহও। প্রশ্ন শুনেই শাহ বলেন, ‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না? উনি এমন অনেক ভিডিও বানাতে পারেন। হুমায়ুন কবীর আর বিজেপির আদর্শর ফারাক উত্তরমেরু আর দক্ষিণমেরুর মতো। এই ধরনের দলের সঙ্গে বোঝাপড়া করার চেয়ে বিরোধী আসনে বসা আমাদের কাছে ভাল।’ 

হুমায়ুনকে তৃণমূলের কটাক্ষ                       

এই নিয়ে তৃণমূল আক্রমণ শানিয়েছে বিজেপির উদ্দেশে। কুণাল ঘোষ বলেছেন, 'এখন হুমায়ুন ... ফেঁসে গেল ফেঁসে গেল হুমায়ুনের ঢোল ... এখন লোকলজ্জায় বলছেন, আমরা সরে যাচ্ছি। কিন্তু, আপনাদের তো উদ্দেশ্য়টা এক ছিল। অর্থাৎ, এমনভাবে কিছু মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটা, যাতে বিজেপির উপকার হয়।' 

অমিত শাহর আক্রমণ

শুক্রবার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা ৩ দফায় ভয়, দুর্নীতিতে কাজে লাগিয়েছে। কিন্তু বাংলার জনতা নতুন রাস্তা খুঁজবে। এই ভরসা আইনের শাসন, রাষ্ট্রীয় সুরক্ষা, রোজগার, সোনার বাংলার নির্মাণের। এই ভরসা...আমার পুরো বিশ্বাস বাংলার জনতা ৫ বছর একটি লোকপ্রিয় সরকার গড়তে সাহায্য করবে। বাংলার জনতার...বাংলার পুণনির্মাণ করার ভরসা। '         

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget