এক্সপ্লোর

Panchayat Election 2023: মনোনয়নের শেষদিনে তিন-তিনটি প্রাণহানি, ১১ দিন পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র

তৃণমূল নেতা ও আরাবুল ইসলামের ছেলে  হাকিমুল ইসলাম (Hakimul Ishlam) বলেন, যদি তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীরা ভুল করে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

হিন্দোল দে, ভাঙড়:  ভাঙড়জুড়ে (Bhangar) ভোট-সন্ত্রাস। মনোনয়নের শেষ দিনে তিন-তিনটি প্রাণহানি। ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম (Hakimul Ishlam)। গত মঙ্গলবার বামনঘাটায় প্রচার সভায় আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে হাকিমুল বলেন, ভুল হয়েছে। আমাদের ক্ষমা করে দিয়ে ভোট দিন।আগামী পাঁচ বছর উন্নয়নের কাজ করব প্রতিশ্রুতি দিচ্ছি। কথা রাখতে না পারলে, পাঁচ বছর পর আর ভোট চাইতে আসব না। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 

তৃণমূল নেতা ও আরাবুল ইসলামের ছেলে  হাকিমুল ইসলাম (Hakimul Ishlam) বলেন, যদি তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীরা ভুল করে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমরা ভুল স্বীকার করছি নিজেরা। আপনারা আমাদের ভোট দিন।

বোধদয়? আত্মসমীক্ষা? নাকি শুধুই ভোট চাওয়ার কৌশল? সন্ত্রাস-বিদ্ধ ভাঙড়ে, ভোটপ্রচারে, ভাঙড়বাসীর কাছে ক্ষমা চাইলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে বললেন, ভুল হয়েছে। ক্ষমা করে দিয়ে ভোট দিন। মনোনয়ন পর্বে ভয়ঙ্কর সন্ত্রাসের সাক্ষী হয়েছে ভাঙড়। একদিনে ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মীর মৃত্য়ু। দফায় দফায় তৃণমূল ও ISFএর সংঘর্ষ!

মুড়ি মুড়কির মতো বোমা, বাঁশ-লাঠি হাতে দুর্বৃত্তদের দাপাদাপি। বিডিও অফিস কার্যত তৃণমূলের দখলে চলে যায়। এর প্রায় সপ্তাহ দুয়েক পরে, ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। 

হাকিমুল ইসলাম আরও বলেন, এখানে কিছু কিছু নেতৃত্ব আছে, অনেক খারাপ ব্য়বহার হয়ত দুর্ব্য়বহার আপনাদের কাছে করছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিন্তু আপনাদের কাছে কোনও ভুল করেননি। ... আমাদের ভুল হয়ে থাকলে, আপনারা ক্ষমা করে দিন। আপনাদের কাছে আগামী ৫ বছরের জন্য় ভোটটাকে ঋণ হিসেবে আপনাদের কাছে চাইছি। ...যদি আপনাদের এলাকার উন্নয়ন না করতে পারি, পরেরবার আপনাদের কাছে ভোট চাইতে আসব না।           

ক্ষমাপ্রার্থী হাকিমুল ক্ষমা চেয়ে আরাবুল ইসলাম বলেছেন, আমাদের নেত্রীর গায়ে কোনও আঁচড় নেই। অনেকসময় একই বুথে এক মেম্বার ৩-৪ বার হয়েছে। দলীয় নেতৃত্ব হিসেবে ক্ষমা চেয়েছে। সেই জন্য়ই তো বলেছে দলীয় স্তরের কেউ ভুল করলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দেখার, ভাঙড়ে ভোট-যুদ্ধে কারা জয়ী হয়। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget