এক্সপ্লোর

Election 2026 News: 'ভোট কারচুপির পরিকল্পনা রয়েছে, আসলে ভয় পেয়েছে বলেই এই...', বিস্ফোরক অভিযোগ আনলেন অর্জুন সিংহ

Arjun Singh: নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ অভিযোগ করেছেন, প্রার্থীকে বাইরে লাইনে দাঁড় করিয়ে স্ট্রং রুমের দরজা খুলে দেওয়া হয়েছে

কলকাতা: মানুষ যেন দিন গুনছিলেন, এই সোমবারের জন্য। ২০২৬-এ বঙ্গের কুর্শিতে কে,  সেই উত্তর জানা যাবে আজই। এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হয়েছে। নজিরবিহীনভাবেই মানুষ এবার ভোটে অংশগ্রহণ করেছেন। কার্যত রেকর্ড ভোট পড়েছে এই রাজ্যে। ২০১১ সালের ভোটদানের হারকেও পার করে দিয়েছে,  ২০২৬ সাল। ২০১১ সালেই সিপিএম সরকারের পতন ও তৃণমূলের হাতে আসে বাংলার ক্ষমতা। এবারের নির্বাচনে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল,  বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসলেও,  এবারের ভোটে চূড়ান্ত অশান্তি,  প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেনি। সেই কারণেই মনে করা হচ্ছে,  এবারের নির্বাচন তুলনামূলকভাবে অনেকটাই স্বচ্ছ হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে এসে, ইভিএম-এ নিজের মতামত জানাতে পেরেছেন। ইতিমধ্যেই রাজ্যের  ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। এবার ফলাফল জানার পালা।

আরও পড়ুন: Election Counting Centre: 'ইতিমধ্যেই বেনিয়ম শুরু হয়ে গিয়েছে..', বালিগঞ্জে ক্ষোভ এজেন্টদের! কড়া নিরাপত্তা নেতাজি ইনডোরে, নিয়ন্ত্রিত গাড়ি চলাচল

অর্জুনের বিস্ফোরক অভিযোগ!

নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ অভিযোগ করেছেন, প্রার্থীকে বাইরে লাইনে দাঁড় করিয়ে স্ট্রং রুমের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকাল থেকেই বিভিন্ন অভিযোগ সামনে এনেছেন। তিনি আরও জানিয়েছেন, বিজেপির এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আর আজ তিনি অভিযোগ করছেন, তিনি যখন কাউন্টিং সেন্টারে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, তখনই ঘোষণা করা হচ্ছে যে স্ট্রং রুমের দরজা খুলে দেওয়া হচ্ছে। অর্জুন সিংহ এদিন বলেন, 'এখনও প্রার্থী পৌঁছয়নি, আর ঘোষণা করা হচ্ছে যে স্ট্রং রুম খোলা হচ্ছে! দালালদের বসিয়ে রেখেছে। এখনও সার্চিং চলছে, এতক্ষণে নিশ্চয়ই স্ট্র রুম খুলে দিয়েছে। গণনায় কারচুপির পরিকল্পনা রয়েছে, তাই এইসব করছে। ভয় পেয়েছে বলেই এইরকম করছে। প্রার্থীকে লাইনে দাঁড় করিয়ে বলা হচ্ছে, তাড়াতাড়ি আসুন।'

অর্জুন সিংহের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ!

পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, কাউন্টিং সেন্টারে মোবাইল ফোন নিয়ে ঢোকার চেষ্টা করেছেন অর্জুন সিংহ। বিজেপির এজেন্টদের নাকি কোনও চেকিংই করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে, মহুয়া মৈত্র এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন যে, কৃষ্ণনগরেও সিসি ক্যামেরা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: Election Result 2026: '১০ সেকেন্ড লোডশেডিং হলেও...', কাউন্টিংয়ের দিন কী কী করবেন তৃণমূল কর্মীরা? নিয়ম বলে দিলেন মমতা-অভিষেক

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget