এক্সপ্লোর

Election Counting Centre: 'ইতিমধ্যেই বেনিয়ম শুরু হয়ে গিয়েছে..', বালিগঞ্জে ক্ষোভ এজেন্টদের! কড়া নিরাপত্তা নেতাজি ইনডোরে, নিয়ন্ত্রিত গাড়ি চলাচল

West Bengal assembly election 2026: ২ দফার নির্বাচন শেষ, আজ মানুষের রায় জানার দিন

কলকাতা: অপেক্ষার অবসান। বঙ্গের কুর্শিতে এবার কে, সেই উত্তর জানা যাবে আজই। এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হয়েছে। নজিরবিহীনভাবেই মানুষ এবার ভোট দিয়েছেন। কার্যত রেক্ড ভোট পড়েছে এবার পশ্চিমবঙ্গে। ২০১১ সালের ভোটদানের হারকেও পার করে দিয়েছে, ২০২৬ সাল। এবারের নির্বাচনে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসলেও, এবারের ভোটে চূড়ান্ত অশান্তি, প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। সেই কারণেই মনে করা হচ্ছে, এবারের নির্বাচন তুলনামূলকভাবে অনেকটাই স্বচ্ছ হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে এসে, ইভিএম-এ নিজের মতামত জানাতে পেরেছেন। এবার ফলাফল জানার পালা।

বালিগঞ্জ স্কুলের সামনে এজেন্টদের বিক্ষোভ

২ দফার নির্বাচন শেষ, আজ মানুষের রায় জানার দিন। আজ সকাল ৮টা থেকে শুরু হবে, কাউন্টিং। আজ সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আসতে শুরু করেছেন বিভিন্ন কাউন্টিং সেন্টারে। ইতিমধ্যেই কাউন্টিং সেন্টারগুলোয় শেষ মুহূর্তের প্রস্তুতি তৈরি, তবে কিছু কিছু জায়গায় প্রকাশ্যে এসেছে বেনিয়মের ছবি ও। যেমন বালিগঞ্জের কাউন্টিং সেন্টারের সামনে কাউন্টিং এজেন্টদের বিক্ষোভের ছবি ধরা পড়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে আজ রাসবিহারী কেন্দ্রের ভোটগণনা হবে। তৃণমূলের দেবাশীষ কুমার আর বিজেপির স্বপন দাসগুপ্তের মধ্যেই মূলত প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার সকালে স্কুলের সামনে দেখা গেল কাউন্টিং এজেন্টদের লম্বা লাইন। ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। তবে কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়েছে ২০০ মিটার দূরে। কিন্তু কিছু এজেন্ট অভিযোগ করছেন, ইতিমধ্যেই শুরু হয়েছে বেনিয়ম। ৬টার সময়ে খোলার কথা ছিল স্ট্রং রুম, কিন্তু তাঁরা ৪৫ মিনিট ধরে বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের অভিযোগ, গণনা শুরু করার আগেই প্রকাশ্যে চলে এল বেনিয়মের ছবিটা।

নেতাজি ইনডোরে নজিরবিহীন নিরাপত্তা

অন্যদিকে নেতাজি ইনডোরের ছবিটা একেবারেই আলাদা। গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আজ সকালেও এখানে উত্তেজনার ছবিটা প্রকাশ্যে এসেছিল। নেতাজি ইনডোরে ৭টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা রয়েছে। এদিন সকালে এখানে ধরা পড়ল কড়া নিরাপত্তার ছবিটা। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে, এক এক করে প্রত্যেকের কাগজ, অনুমতিপত্র যাচাই করে তারপরেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ইডেন গার্ডেন্সের সামনে থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইডেনের সামনে থেকে লাইন করে আসছেন কাউন্টিং এজেন্টরা। A B C ৩টি গেট দিয়ে তাঁরা প্রবেশ করছেন।

আরও পড়ুন: Election Result 2026: '১০ সেকেন্ড লোডশেডিং হলেও...', কাউন্টিংয়ের দিন কী কী করবেন তৃণমূল কর্মীরা? নিয়ম বলে দিলেন মমতা-অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget