এক্সপ্লোর

Asit Mazumder: দেবাংশুর হয়ে প্রচার করছিলেন পুরোদমে, ভোটের আগে হঠাৎ হাসপাতালে অসিত মজুমদার

West Bengal Assembly Election : চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তাই এই মুহূর্তে প্রচারের ময়দানে ফেরা তাঁর পক্ষে কঠিন। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:   চুঁচুড়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এ বছর তাঁকে নয়, দেবাংশু ভট্টাচার্যকে চুঁচুড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। এ নিয়ে প্রথমটায় কিছুটা উষ্মাপ্রকাশ করলেও আপাতত দেবাংশুর হয়েই প্রচার করছিলেন কোমর বেঁধে। তালে তালে চলছিল তর্জন-গর্জনও। কিন্তু ভোটের মাত্র কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়লেন বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 

চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে  একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত তাকে চুঁচুড়ার নাম-করা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মূলত পেটের সংক্রমণে অসুস্থ তিনি। এছাড়া  ডায়াবেটিস তো আছেই। একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।   বর্তমানে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তাই এই মুহূর্তে প্রচারের ময়দানে ফেরা তাঁর পক্ষে কঠিন। 

অসিত মজুমদার  হালে নিয়মিতই দেবাংশুর হয়ে ভোটের প্রচার করতে যাচ্ছিলেন। সম্প্রতি একটি প্রচার সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা নীচে আসছে না উপরে উঠছে। তাঁর এই মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়। এরপরও প্রচার চালাচ্ছিলেন জোরকদমে, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ বিদায়ী বিধায়ক। 

৩ বারের বিধায়ক, কিন্তু এবার আর টিকিট পাননি অসিত মজুমদার। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তরুণ-তুর্কি দেবাংশুর হয়ে দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে কটাক্ষ করে আগেই বিতর্কে জড়িয়েছেন অসিত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটে হুগলির ১৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১৪ আসনে। ৪টিতে জিতেছিল বিজেপি। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলিতে ১২ আসনে এগিয়েছিল তৃণমূল, আর বিজেপি এগিয়ে ছিল ৬ আসনে, যার মধ্যে ছিল চুঁচুড়াও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে ৮ হাজার ২৬৪ ভোট কম পেয়েছিলেন। 
অর্থাৎ, লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, হুগলির চুঁচুড়ায় এগিয়ে ছিল পদ্ম শিবির। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে হুগলি জেলার ১৮ বিধানসভায়। তৃণমূল শিবিরের আশা প্রবীণ বিদায়ী বিধায়ক ভোটের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget