এক্সপ্লোর

Attack on Shashi Panja: 'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!

West Bengal Election 2026: আসলে কী হয়েছিল, সাংবাদিক সম্মেলন থেকে বললেন শশী পাঁজা। তিনি খুনের অভিযোগ তুলে এফআইআর করছেন বলেও জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভায় যাওয়ার পথে গিরিশ পার্কে ধুন্ধুমার। সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল ও বিজেপির। আর এই সবের মধ্যেই অভিযোগ আক্রান্ত হয়েছেন স্বয়ং মন্ত্রী শশী পাঁজা। ভাঙচুর করা হয় শশী পাঁজার বাড়িও। বিকালের সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনাকে 'হুলিগানিজম' বলে দাগিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অসুস্থ হলেও এই সম্মেলনে যোগ দেন মন্ত্রী শশী পাঁজাও। তাঁর সঙ্গেই বেশ কিছু আহত তৃণমূল সমর্থকও আসেন এই সাংবাদিক সম্মেলনে।

আসলে কী হয়েছিল, এই সাংবাদিক সম্মেলন থেকে সেটা বললেন শশী পাঁজা। বিজেপি খুনী - গুণ্ডা পোষে, বলেন শশী। "এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করে। এখন দেখছি এরা শারীরিক ভাবেও মারতে চায়", বিরাট অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, তাঁর পেটে ইট ছোড়া হয়েছ। তবে তিনি একা নয়, তাঁর অনুগামীদেরও তিনি নিয়ে আসেন এই সাংবাদিক সম্মেলনে, যাঁরা আক্রান্ত হয়েছেন।

"প্রধানমন্ত্রী নাকি হিসাব নেবেন বলেছেন। আজকে সেই হিসাবের নিদর্শন। রাজ্যের মন্ত্রীর উপর আক্রমণ। আমি আহত, আমার সহকর্মীরা আহত। এটাই বিজেপির গণতন্ত্রের উদাহরণ?" সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা করলেন শশী পাঁজা।

প্রধানমন্ত্রীর র‌্যালিতে বাসে করে ইট, পাথর, বোম, লাঠি নিয়ে গিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর পিছনে দাঁড়িয়ে থাক তৃণমূল সমর্থকদের কারও মাথা ফেটেছে। কারও চোখে লেগেছে। আবার কারও বুকে। শশী পাঁজার মুখে শোনা যায়, এদিন আক্রান্ত হয়েছে মহিলা পুলিশও।

মন্ত্রী জানান তাঁর কাছে ফুটেজ আছে, প্রত্যেকে রেকর্ডিং করেছে। এমনকি তিনি খুনের অভিযোগ তুলে এফআইআর করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা ঘটেছে যাওয়ার সময়। ফেরার সময় যে কিছু হবে না এই গ্যারান্টি কে দেবেন?

এই দিনের র‌্যালিকে 'বিগ্রেড র‌্যালি' বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী। "এরা কোথা থেকে এসেছেন? বিহার, ঝাড়খণ্ড থেকে? এই বিগ্রেড র‌্যালি বড়ানোর জন্য গুণ্ডা, মাওয়ালি, মাতালদের নিয়ে এসেছে?" প্রশ্ন তোলেন শশী। এমনকি মাতলামোর ঘটনার অভিযোগও করেন তিনি। এরপর তৃণমূলের তরফে একটি ভিডিও দেখানো হয় যেখানে দেখা যায় আক্রমণ ও আক্রান্তের ছবি। গেরুয়া পাঞ্জাবি পরা ব্যক্তিদের ইট ছুঁড়তেও দেখা যায় এই ভিডিওতে। এমনকি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত তৃণমূল নেত্রী সায়নী ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেসের ভদ্রতাকে দুর্বলতা ভাবলে খুবই মুশকিল হবে"। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget