এক্সপ্লোর

Samik Bhattacharya: শুভেন্দুর সঙ্গে হাতে হাত রেখে রাজপথে শমীক, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কী প্রতিক্রিয়া ?

Bengal CM Suvendu Adhikari Oath Ceremony Samik Bhattacharya Speech: শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কী বললেন শমীক ভট্টাচার্য ?

কলকাতা: স্বাধীনতার পর আজ ছিল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ (BJP Government)। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শমীক ভট্টাচার্যের সঙ্গে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

আরও পড়ুন, শুভেন্দুর সঙ্গে পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের জরুরি বৈঠক শেষ, কী নির্দেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর ?

শমীক ভট্টাচার্য বলেন, ‘দীর্ঘদিনের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, আবেগ, সাংষ্কৃতিক জাতীয়তাবাদ এবং শ্যামাপ্রসাদের স্বপ্নকে পূর্ণ করার জন্য।' মূলত আজ ছিল বিগ্রেডে শপথ গ্রহণ বিজেপি সরকারের, সরকারি অনুষ্ঠানের প্রোটোকল মেনেই, আমন্ত্রণ জানানো হয় রাজভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রশ্নে, স্পষ্ট প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের।

প্রশ্ন: বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ইনভাইট করা হয়েছে ? 

শমীক ভট্টাচার্য : স্বাভাবিকভাবে ! এটা তো প্রোটোকলের মধ্যে পড়ে। আমন্ত্রণ জানানো হচ্ছে সম্পূর্ণভাবেই রাজভবন থেকে। সেটা তো বিজেপির কাজ নয়। বিজেপি দলের পক্ষ থেকে, আমাদের দলের যারা লোকজন, তাঁদের কিছু কার্ড দিয়েছি। বাদ বাকি পুরো বিষয়টাই রাজভবন ঠিক করছে। সরকারি প্রোগ্রাম। 

মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ব্রিগেডের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানান নরেন্দ্র মোদি। এরাজ্য়ে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণে এদিন ব্রিগেডে ছিল চাঁদের হাট। শনিবার আক্ষরিক অর্থেই লেখা হল নতুন ইতিহাস। মসনদে বসলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ, চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগে়ডের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ব্রিগেডে ঢোকেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী, মাখনলাল সরকারকে সম্বর্ধনা দেন নরেন্দ্র মোদি। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।

শপথগ্রহণের পর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। শিক্ষা হারিয়ে গেছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলা, নবনির্মাণ করি। অনেক দায়িত্ব।  আমরা করব জয়। স্বামী বিবেকানন্দের ভাষায় চরৈবেতি,  চরৈবেতি। এরাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের মঞ্চ ছিল তারকাখচিত। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী। ছিলেন বিজেপি এবং NDA শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget