এক্সপ্লোর

Abhishek Banerjee : '৪ মে ফল বেরনোর পর...', 'যুবসাথী' নিয়ে বড় বার্তা অভিষেকের

TMC News : এদিন ঝাড়গ্রামের লালগড় সজীব সংঘ মাঠের জনসভা থেকে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রাম : আরও একবার ভোট প্রচারে যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ। এদিন ঝাড়গ্রামের লালগড় সজীব সংঘ মাঠের জনসভা থেকে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "যারা যুবসাথীতে ফর্ম ফিলআপ করেছিলেন, এখনও টাকা পাননি, তার কারণ ১৬ তারিখ ভোট ঘোষণা হয়ে গেছিল। ৪ মে ফল বেরোবে, তারপর সবাই যুবসাথীতে...যদি দু-চারজন-দশজন বাকি থাকেন, সবাই টাকা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। আমরা আপনাদের কথা দিচ্ছি...মায়েরা, কোনও ফাঁদে পা দেবেন না। যতদিন তৃণমূল আছে, আজীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমাদের প্রতিজ্ঞা। যতদিন তৃণমূল এই বাংলায় থাকবে, ততদিন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।" Bengal Election 2026

অধিকাংশ সভার মতোই এদিনও সভামঞ্চ থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করে গেলেন অভিষেক। তিনি বলেন, "এর মানুষকে কোনও দিন এক পয়সার উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেয়নি। SIR হয়েছে, লাইনে দাঁড়িয়েছেন, কোনও দিন বিজেপির কোনও কর্মী-সমর্থককে আপনি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করার বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনও ঘটনা গত ৫ বছরে দেখেননি। এরা মানুষকে বিভ্রান্ত করছে।"

এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। অভিষেক বলেন, "এখানে গত দুই বছরে, শুধু ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে...গত দু'বছরে...আমি ১২ বা ১৫ বছরের পরিসংখ্যান দিচ্ছি না। প্রায় ১২ হাজার গরিব মানুষ মা-মাটি-মানুষ সরকারের বাড়ি পেয়েছেন। যার মধ্যে ১০ পয়সা নরেন্দ্র মোদির অবদান নেই। ২০২১-এর নির্বাচনে ঘোষণা হওয়ার পর ...গত ৫ বছরে খালি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের...যে ১৮ টা ওয়ার্ড আছে ঝাড়গ্রাম টাউনে, এদিকে ঝাড়গ্রাম গ্রামীণের চারটি জিপি, বিনপুর ১-এর ১০টা জিপি সব মিলিয়ে প্রায় ৭২ হাজার মায়ের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আমার চ্যালেঞ্জ বিজেপিকে, ১৬টা রাজ্যে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায়, নরেন্দ্র মোদির দল ক্ষমতায়...একটা রাজ্যে বিজেপি করে দেখাতে পারলে...বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন...সেরকম করে দেখাতে পারলে আমি রাজনীতি করব না। রাজনীতি ছেড়ে দেব। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। বলেছিল, ১৫ লক্ষ টাকা দেব। কেউ পেয়েছেন ? কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন ? উত্তর হচ্ছে, 'হ্যাঁ।' ২ কোটি চাকরি দেব বলেছিল। পেয়েছেন ? উত্তর, 'না।' কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী পেয়েছেন ? উত্তর, 'হ্যাঁ।"

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget