এক্সপ্লোর

Adhir Chowdhury : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে খুন করতে চেয়েছিল', হুমায়ুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অধীরের

TMC News : যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন...

বহরমপুর : হুমায়ুন কবীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অধীর চৌধুরী। ডোমকলের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন। 'কুখ্যাত পুলিশ অফিসার, আমাকে খুনের চক্রান্ত করেছিলেন' বলে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। অভিযোগ উড়িয়ে প্রমাণ দিতে বললেন ডোমকলের তৃণমূল প্রার্থী। 

অধীর বলেন, "নোটোরিয়াস পুলিশ অফিসার ছিলেন। কত পরিবারকে খতম করেছেন। কত পরিবারকে ধ্বংস করেছেন এই পুলিশ অফিসার হুমায়ুন কবীর...তার ইয়ত্তা নেই। আমাকে খুন করতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঈশারায়।" পাল্টা ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর বলেন, "এটা খুব হাস্যকর ব্যাপার। এরকম কোনও মুখ্যমন্ত্রী বলতে পারেন একজন এসপিকে ? আমি একজন আইপিএস অফিসার । প্রয়োজনে আমরা এনকাউন্টার করেছি। কিন্তু, খুন করার চক্রান্ত কেন করব ? তিনি এমপি ছিলেন তখন। আমরা যখন দরকার হয়েছে কোনও ক্রিমিনালকে এনকাউন্টার করে দিয়েছি। কিন্তু, কোনও দিন খুন করিনি কাউকে। কোনও দিন খুন করার ষড়যন্ত্রও করিনি। একজন এমপিকে খুন করে মেরে দেব ? এটা মুখ্যমন্ত্রী বলবেন, আর একজন আইপিএস-এসপি সেই কাজটা করবেন ? এটা একেবারেই ছেলেমানুষি কথা। আমি জানি না এরকম কথা বলেছেন কি না। এটা একেবারে সর্বৈব মিথ্যা। তিনি এটা কেন করেছেন তাও জানি না। উদ্দেশ্যটা কী তাও জানি না। উদ্দেশ্যটা বরং তাঁকেই জিজ্ঞাসা করুন। যে, উদ্দেশ্যটা কী ? ওঁকে তার জবাব দিতে হবে যে, উনি কেন এই ধরনের কথা বলছেন। কী প্রমাণ আছে ! তাহলে প্রমাণ দেখাক।" 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থিতালিকা প্রকাশিত হবে ইদের পর। এমনই খবর সূত্রের। সূত্রের খবর অনুযায়ী, এরাজ্যে কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে দলের স্ক্রিনিং কমিটি ও কেন্দ্রীয় নির্বাচনী কমিটির মধ্যে এখনও কোনও বৈঠক হয়নি। ১৫ মার্চ পশ্চিমবঙ্গে বিধানভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরের দিনই রাজ্যের ১৪৪ আসনে প্রার্থিতালিকা ঘোষণা করে বিজেপি। ওই দিনই প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থিতালিকা প্রকাশ করে বামফ্রন্টও। অন্যদিকে, মঙ্গলবার তাদের পূর্ণাঙ্গ প্রার্থিতালিকা প্রকাশ করেছে তৃণমূল। সম্ভবত আজই দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির। সেই নিরিখে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রার্থিতালিকা প্রকাশিত হবে সবচেয়ে শেষে। বামেদের হাত ছেড়ে রাজ্যে এবার একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিধানসভা ভোটে অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হতে পারেন এই জল্পনাও এখন তুঙ্গে।  

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget