এক্সপ্লোর

Mamata Banerjee : 'একটু ভুলভ্রান্তি হতেই পারে, ও কিন্তু পার্টির খুব অনুগত', কার কথা বললেন মমতা ?

Election 2026 : এপ্রিলের তপ্ত দুপুরের গরম উপেক্ষা করেও দলের একের পর এক প্রার্থীর সমর্থনে জনসভা করে চলেছেন তৃণমূলনেত্রী।

সোনারপুর : একের পর এক জনসভা। এপ্রিলের তপ্ত দুপুরের গরম উপেক্ষা করেও দলের একের পর এক প্রার্থীর সমর্থনে জনসভা করে চলেছেন তৃণমূলনেত্রী। সেরকমই এদিন সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের খেলার মাঠের জনসভায় সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে অরুন্ধতী মৈত্র (লাভলি) ও ফিরদৌসী বেগমের সমর্থনে প্রচার সারেন তিনি। সঙ্গে উভয় প্রার্থী প্রসঙ্গে দেন নিজস্ব মতামতও। মমতা বলেন, "লাভলি যেমন টেলিভিশনেরও কাজ করে, এলাকা করে। দেখুন নতুন যারা হয়, নতুন বাড়িতে ঢুকতে গেলে একটু ...অনেক সময় আমরা প্রথম জানতে পারি না, একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার কী জীবনে ভুল হয়নি ! নিশ্চয়ই কাজ করতে করতে কোথাও অজান্তে ভুল হয়েছে। পরে সেটা শুধরে নেওয়ার সময় দিন। ও কিন্তু পার্টির খুব অনুগত। ও কিন্তু...বিধানসভায় আমি দেখেছি...লাভলি আর ফিরদৌসি...প্রত্যেকটা অ্যাসেম্বলিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। তখন ও সিরিয়াল বাদ দিয়েও এই কাজটা করে। কারণ, মানুষের কাজ করাটা বড় কাজ।" 

লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস করাতে ব্যর্থ কেন্দ্র। গতকাল বিরোধীরা একজোট হয়ে ভোট দেওয়ায় পাস হয়নি বিল। এই প্রসঙ্গ তুলে এদিন বিজেপি ও মোদিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "খুব বাড় বেড়েছিল বিজেপির। খুব ঔদ্ধত্য, অহঙ্কার। কাল হেরে গিয়ে বাবু আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটা কী ? অপব্যবহার । দূরদর্শনটা কব্জায় নিয়ে নিয়েছে। আগে রাজীবজির আমলে একবার দেখালে বলতেন রাজীব-দর্শন। আর এখন ওটা মোদি-দর্শন হয়ে গেছে। স্কুলে স্কুলে বক্তৃতা দেন, জানেন আপনারা ? বাচ্চাদের ভাষণ শোনান। ওদের মগজ-ধোলাই করেন। যা আমি জীবনে শুনিনি। ইতিহাস বদলে দিচ্ছে, ভূগোল বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে। গান্ধীজিকে বর্জন করছে।" প্রসঙ্গত, লোকসভায় মহিলা সংরক্ষণ-সহ বিল পাস করাতে পারেনি কেন্দ্র। সংবিধান (১৩১তম সংশোধনী) বিল ২০২৬ পাস করানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল কেন্দ্রের। কিন্তু, সেই সংখ্যক ভোট তারা পায়নি। বিলের পক্ষে ভোট পড়ল ২৯৮, বিপক্ষে ভোট দেন ২৩০ সাংসদ। ভোটদান পর্বে সংসদে উপস্থিত হন ৫২৮ জন সদস্য। এরমধ্যে ২৯৮ জন বিলের পক্ষে ভোট দেন এবং এর বিরোধিতা করেন ২৩০ জন সাংসদ। কিন্তু, NDA-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩৫২ ভোট। কাজেই বিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জানিয়ে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget